Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র ড্রয়ের দিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন সবুজ মেরুন সদস্য-‌সমর্থকরা। অপেক্ষার অবসান। পশ্চিমাঞ্চলের দলের ড্রয়ের ৩ নম্বর পটে ছিল বাগান ব্রিগেড। ড্র শেষে গ্রুপ সি-‌তে তাদের তিন প্রতিপক্ষ ইরানের সেফান এফসি, জর্ডানের আল হুসেন ও তুর্কমেনিস্তানের আহাল এফসি।

অন্যদিকে, ওমানের আল সিবকে প্লেঅফে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র গ্রুপ পর্বে ওঠা এফসি গোয়া ড্র শেষে পড়ল কঠিন প্রতিপক্ষের মুখে। গ্রুপ ডি-‌তে গোয়ার প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সাদিও মানের দল সৌদি আরবের আল নাসের, ইরাকের আল জাওরা, ও তাজিকিস্তানের ইস্তিকলল।

গ্রুপ এ-‌তে আছে আল ওয়াসি এফসি, এস্তেঘলাল এফসি, আল মহরাক, আল ওয়েদাত। গ্রুপ বি-‌র দল আল আহিল এফসি, পিএফসি আনদিজন, আরকাদাগ এফসি, আল খালদিয়া। পূর্বাঞ্চলের দিকে আরও ১৬টি দল আছে।

হোম অ্যান্ড অ্যাওয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে ১৬ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হবে। গ্রুপ পর্যায়ের খেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। প্রিকোয়ার্টার ফাইনালে পর্বে খেলা চলবে ১০-‌১৯ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত। কোয়ার্টারফাইনাল ৩-‌১২ মার্চ। সেমিফাইনাল ৭-‌১৫ এপ্রিল। ফাইনাল ১৬ মে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *