Cart Total Items (0)

Cart

All Sports India
মোহনবাগান

অলস্পোর্ট ডেস্ক: ডুরান্ড কাপ ২০২৩-এর শেষ আটে শেষ পর্যন্ত পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও ডার্বিতে হারের পর পরবর্তী পর্যায়ে পৌঁছনো রীতিমতো কঠিন হয়ে গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডের। লড়াই চলছিল মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে। জামশেদপুরকে বড় ব্যবধানে হারিয়েও শেষরক্ষা হল না মহমেডানের। শেষ ম্যাচে মহমেডান ৬-০ গোলে হারিয়ে দিল জামশেদপুরকে। এই জয়ের সঙ্গে মহমেডান ও মোহনবাগানের পয়েন্ট সমান সমান হয়ে যায়। এর পর আসে গোলপার্থক্যের হিসেব। যদিও এই ৬-০ গোলের ব্যবধান কাজে এল না সাদা-কালো ব্রিগেডের। গোল পার্থক্যে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দ্বিতীয় দল হিসেবে মোহনবাগান পৌঁছে গেল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে।

মহমেডানকে ডুরান্ডের কোয়ার্টারে পৌঁছতে হলে বড় ব্যবধানে জিততে হত। সেই মতো হাফডজন গোলে জেত তারা। চারটি গোল করেন ডেভিড লালাংসাঙ্গা। জোড়া গোল করেন ফানাই। মহমেডানের গোল পার্থক্য দাঁড়ায় +৫। সেখানে মোহনবাগানের গোল পার্থক্য ছিল +৬। গোল পার্থক্যে মোহনবাগান মাত্র ১-এ এগিয়ে থাকায় মহমেডানকে পিছনে ফেলে শেষ আটে জায়গা করে নিল তারা।   

ডুরান্ডের এবারের নিয়মটা বেশ গোলমেলে। ছ’টি গ্রুপের প্রথম ছ’টি দল স্বাভাবিকভাবেই পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। বাকি দু’টি দল উঠবে ছ’টি গ্রুপের মধ্যে সেরা দুই দ্বিতীয় দল। সেখানেই ছিল এই লড়াই। গ্রুপ শীর্ষে থেকে আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল, মুম্বই সিটি, গোকুলাম কেরালা, এফসি গোয়া ও চেন্নাইয়ন এফসি। গ্রুপ এফ থেকে এখনও কোনও দল নিশ্চিত হয়নি। এদিকে ডাউন টাইন হিরোজকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা প্রথম দল হিসেবে শেষ আটে জায়গা করে নেয় নর্থইস্ট ইউনাইটেড।

এদিকে যেদিন ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সেদিনই কলকাতা ফুটবল লিগে সাদার্ন সমিতির কাছে ০-২ গোলে হেরে হেল মোহনবাগান। সেই হারকে  কেন্দ্র করে গ্যালারি উত্তপ্ত হয়ে ওঠে। মাঠেই অসুস্থ হয়ে পড়েন এক সমর্থক। সব মিলে একদিকে যেমন ভাল খবর এল ডুরান্ডের তেমনই অন্যদিকে কলকাতা লিগে হার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *