Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ রবিবার যুবভারতীতে সন্ধে ৭টায় ডুরান্ড কাপের ৪ নম্বর কোয়ার্টারফাইনালে মেগা ডার্বিতে মুখোমুখি হচ্ছে গতবারের রানার্স মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল। রবিবার ৩ নম্বর কোয়ার্টারফাইনালে জেআরডি টাটা স্টেডিয়ামে জামশেদপুরের মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি বিকেল ৪টের সময়।

শনিবার ডুরান্ড কাপের ১ নম্বর কোয়ার্টারফাইনালে শিলংয়ের নেহরু স্টেডিয়ামে বিকেল ৪টেয় শিলং লাজংয়ের মুখোমুখি ইন্ডিয়ান নেভি। ২ নম্বর কোয়ার্টারফাইনালে সন্ধে ৭টায় কোকড়াঝাড় সাই স্টেডিয়ামে বোড়োল্যান্ডের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড।

এই সূচীর ফলে বলেই দেওয়া যায়, কলকাতার দুই প্রধানের একজনের ট্রফি জয়ের স্বপ্ন রবিবার কোয়ার্টারফাইনালেই শেষ হয়ে যাচ্ছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *