Cart Total Items (0)

Cart

All Sports
আইএসএল ২০২৩-২৪

অলস্পোর্ট ডেস্ক: ঘরোয়া লিগে গ্রুপ শীর্ষে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের যুব দল। দরজায় কড়া নাড়ছে এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট। আর রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপ ২০২৩ । সামনে ঠাসা কর্মসূচি। কোচ জুয়ান ফেরান্দোর সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। যদিও ডুরান্ডে রিজার্ভ বেঞ্চে কোচ হিসেবে থাকছেন না তিনি। সেখানে দেখা যাবে যুব দলের কোচ বাস্তব রায়কে। তাঁর কোচিংয়ে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে খেলতে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ বাংলাদেশ সার্ভিসেস।

মোহনবাগানের যুব দলটি রীতিমতো ছন্দে রয়েছে এই মুহূর্তে। যুবভারতীতেও বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেলেছে দল। কলকাতা লিগ শুরু হওয়ার পরই এক এক করে দলের সঙ্গে যোগ দিতে শুরু করেন দলের সিনিয়র ও বিদেশি প্লেয়াররা। তাঁরাও ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন। ডুরান্ডের জন্য যুব দলের সঙ্গে খেলানো হবে দলের বেশ কয়েকজন গুরু্ত্বপূর্ণ প্লেয়ারকেও। সেই প্রস্তুতিও ইতিমধ্যেই সেরে ফেলেছে দল। গত কয়েকদিন, যুবদলের সঙ্গে সিনিয়রদের নিয়ে ক্লোজ ডোর অনুশীলন সেরেছে দলের কোচেরা। তবে এত দ্রুত কতজন সিনিয়র প্লেয়ার খেলার জন্য প্রস্তুত সেটা বুঝতে হবে টিম ম্যানেজমেন্টকে।

এই সব দিক বিবেচনা করেই ডুরান্ডে বাংলাদেশ সেনা দলের বিরুদ্ধে দল নামাবে মোহনবাগান সুপার জায়ান্ট। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা প্রাথমিকভাবে যুব দলকেই খেলানো। যারা নিয়মিত খেলার মধ্যে রয়েছেন। এর পর দলের পারফর্মেন্স দেখে প্লেয়ার বদল করা হবে বা দলে সিনিয়রদের খেলানো হবে। সে কারণে প্রথম ম্যাচে মাঠে কোচ হিসেবে দেখা যাবে যুব দলের কোচকে। ডুরান্ড খেলতে নামার আগে অবশ্য নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী বাস্তব।

তিনি বলেন, ‘‘আমরা যে গ্রুপে রয়েছিল সেটি গ্রুপ অফ ডেথ বলা যেতে পারে। ডুরান্ড কাপের সব থেকে কঠিন গ্রুপ। কিন্তু সবুজ মেরুন জার্সি যে প্রতিযোগিতায় খেলতে নামে সেখানেই সব ম্যাচ জেতা ও চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করে। আমরা সেটা মাথায় রেখেই মাঠে নামব।’’ প্লেয়ারদের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সিনিয়র ফুটবলারদের মধ্যে যাঁরা বেশিদিন অনুশীলন করেছে তাঁরা অনেকেই তৈরি খেলার জন্য। যুব দল তো লিগ খেলছেই। সব মিলিয়েই আমরা টিম নামাব।’’

বাস্তব রায়ের মতে, লিগের মতই ডুরান্ড কাপও যে কোনও ফুটবলারের কাছে নিজেকে মেলে ধরার সেরা মঞ্চ। ফুটবলাররা সেটা খুব ভাল করেই জানেন আর তাই তাঁরা নিজেদের উজার করে দেবেই বলে মনে করছেন কোচ। তিনি বলেন, ‘‘বাংলাদেশ সেনা দল যথেষ্ট শক্তিশালী। ওরা ইন্ডিপেন্ডেন্স কাপ জিতে এসেছে। বেশ কিছু ভাল ফুটবলার রয়েছে বলে জানতে পেরেছি। আমাদের যুব দলও লিগের ম্যাচে এখনও ইপরাজিত। সেই দলের আরও কিছু ফুটবলার যোগ দেবে। ফলে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে। নিজেদের মাঠে সেরাটা দেওয়ার জন্য আমরা তৈরি।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *