Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ মেক্সিকোর সঙ্গে আজটেকা স্টেডিয়ামে শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হতাশাজনক গোলশূণ্য ড্র করেছে পর্তুগাল। রোনাল্ডোহীন পর্তুগাল দলের খেলা অত্যন্ত সাদামাটা লেগেছে নামী কোচ হোসে মোরিনহোর। বিশ্বকাপ শুরু হতে বেশিদিন বাকি নেই। তার আগে পর্তুগাল খেলা তাঁর মনে ধরেনি।

বর্তমানে হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আপাতত চোট সারাতে রয়েছেন স্পেনে। পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ অপেক্ষায় রয়েছেন রোনাল্ডোর পুরোপুরি ফিট হওয়ায় আশা নিয়ে। বিশ্বকাপে তাঁর পরিকল্পনায় রয়েছেন রোনাল্ডো। সেটা যে জরুরি, সেটা বোঝা গেছে, মেক্সিকোর বিরুদ্ধে পর্তুগালের খেলায়। রোনান্ডোর অনুপস্থিতিতে পর্তুগাল ১০টা শট মেরেছিল, যার মধ্যে মাত্র ২টি ছিল মেক্সিকোর গোল লক্ষ্য করে। মার্টিনেজের দলের ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও কনসেলো, পেড্রো নেটো গোলের সামনে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলেন।

এটা দেখেই বিশ্বের নামী কোচ মোরিনহোর সাফ বক্তব্য, রোনাল্ডোকে বাদ দিয়ে এই দলটা অত্যন্ত সাধারন মানের লাগছে। মোরিনহোর প্রতিক্রিয়া, ‘‌ এই পর্তুগাল দল থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বের করে নিলে দলের কী অবস্থা কী হয়,সেটা তো পরিষ্কার দেখা যাচ্ছে। লোকে বারবার বলে, পর্তুগালকে জাতীয় দলকে ডাকার প্রয়োজন নেই। ও না খেললে কী হবে, সেটা তো সবাই দেখছে। মেস্কিকোর কোনও বাড়তি চাপ ছিল না, আক্রমণের ঝাঁজ ছিল না। তবু পর্তুগাল কখনও নিজের খোলস ছেড়ে নজরকাড়া ফুটবল খেলতে পারেনি। রোনাল্ডো মাঠে থাকলে, প্রতিপক্ষ দু’‌বার ভাববে। রোনাল্ডো না থাকলে, প্রতিপক্ষ সেটা নিয়েও ভাববে না।’‌

পর্তুগাল মঙ্গলবার আমেরিকার বিরুদ্ধে পরের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে। ওই ম্যাচেও রোনান্ডোর চোট সারিয়ে খেলার সম্ভাবনা নেই। তবে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ মনে করেন, বিশ্বকাপের সময় সম্পূর্ণ ফিট রোনাল্ডোকে তিনি পেয়ে যাবেন। আর রোনাল্ডো নিজেও মুখিয়ে আছেন ষষ্ঠবার বিশ্বকাপে খেলতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *