Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: প্রত্যাশামতোই সোমবার মোহনবাগান ক্লাবের সভাপতি হিসেবে নাম ঘোষণা হয়ে গেল দেবাশিস দত্তের। শনিবারই সচিব পদে বসেছিলেন সৃঞ্জয় বোস। তাঁর নাম ঘোষণা করেছিলেন মোহনবাগানের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। সেদিনই ঘোষণা করা হয়েছিল, সোমবার কর্মসমিতির বৈঠকেই ঘোষণা হবে সভাপতি ও সহসভাপতিদের নাম। সেই মতো এদিন সভাপতি ও সহসভাপতির নাম ঘোষণা করে দিলেন সচিব সৃঞ্জয় বোস।

সোমবার কর্মসমিতির বৈঠকে সচিব সৃঞ্জয় বোসই সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন দেবাশিস দত্তের। তাঁকে সমর্থন করেন সদস্যরা। এর সঙ্গে মনোনিত করা হল সহ-সভাপতিদেরও। সহ-সভাপতি পদে নাম ঘোষণা হল সৌমিক বোস, মানস ভট্টাচার্য, উত্তম কুমার সাহা, কুণাল ঘোষ, দেবাশিস মিত্রের। আপাতত মধুরেণ সমাপয়েৎ বলা যেতেই পারে। এবার শুরু হবে পাশাপাশি থেকে কাজ করার পালা। মোহনবাগান ক্লাবের নির্বাচন ঘিরে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল দুই পক্ষের বাকবিতন্ডা, একটা সময় তো ব্যক্তিগত স্তরে আক্রমণে চলে গিয়েছিল বিষয়। সেই সব আপাতত ধামাচাপ।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল অনেকদিন পর আবার হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে মোহনবাগান ক্লাবের নির্বাচনে। একদিকে দেবাশিস দত্ত অন্যদিকে সৃঞ্জয় বোস। হাওয়া গরম হচ্ছিল ক্রমশ। মৌখিক আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছিল নির্বাচনের মঞ্চ। তার মধ্যেই সভাপতির পদ থেকে টুটু বসুর পদত্যাগ নতুন বার্তা নিয়ে এসেছিল ময়দানে। ততক্ষণে খেলার মাঠেও পৌঁছে গিয়েছিল পক্ষের প্রচার। এই অবস্থায় মনোনয়ের শেষ দিন যেভাবে হাতেহাত আর কাঁধে কাঁধ দেখা গেল তাতে বোঝাই গেল চিত্রনাট্যটা লেখা হয়েছিল অন্যত্র, যা মঞ্চস্থ করলেন দেবাশিস ও সৃঞ্জয়।

সভাপতির পদে বসে দেবাশিস দত্ত বলেন, ‘‘এটি সেরা কমিটি তৈরি হয়েছে। আমরা যা কাজ করব ক্লাবের স্বার্থে করব।’’ তবে মেনে নিলেন একটা সময় বিভাজন তৈরি হয়েছিল আর তার প্রভাব এখড়ও নিচের তলায় দেখা যাচ্ছে। তবে তিনি আশা করছেন, তিনি আর সৃঞ্জয় সম্পর্ক ঠিক রাখলে তার প্রভাব নিচের তলায় পড়বে। বলে দিলেন, ‘‘সবাইকে মেনে নিতে হবে তাদের দুটো লিডার দেবাশিস ও সৃঞ্জয়। আর এটা হবে কারণ সবাই আসলে মোহনবাগানী তারা আমাদের থেকে অনেকবেশি মোহনবাগানকে ভালবাসে।’’

তবে যাইহোক না কেন, আসল কথা ফুটবলের উন্নতি। গত কয়েকবছর মোহনবাগান জাতীয় স্তরে সাফল্যের শিখরেই রয়েছে। আন্তর্জাতিক স্তরে এবার সাফল্য দেখার সময় এসেছে। যে কারণে ডুরান্ড কাপে জুনিয়র দল খেলানোর সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। সোমবার সকাল থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে দল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *