Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ এখন ব্রাজিলে তো বটেই গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। তারকা ফুটবলার নেইমার জুনিয়র কি শেষপর্যন্ত ব্রাজিলে জাতীয় দলের চিফ কোচ কার্লো আনসেলোত্তির মন জিতে ফিফা ২০২৬ বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারবেন?‌ আনসেলোত্তি এখনও কোনও পাকা কথা দেননি এব্যাপারে। তবে সম্প্রতি একটা ইঙ্গিত দিয়েছেন, নেইমারের জন্য চুড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে পর্যন্ত অপেক্ষা করবেন। ব্রাজিলের তারকার ফর্ম ও ফিটনেস দেখে সিদ্ধান্ত নেবেন।

এটা বুঝেই নিজেকে ফিট করতে মরিয়া নেইমার। বোঝাতে উঠে পড়ে লেগেছেন আনসেলোত্তিকে, তিনি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলতে কতটা আগ্রহী। নেইমার নিজেও জানেন, এটাই তাঁর শেষবার বিশ্বকাপে খেলার সুযোগ। সেটা সম্ভব না হলে পাকাপাকি ভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়াতে হবে। তাই বিশ্বকাপ দলে জায়গা পেতে হাঁটুর চোটের মেরামতির পাশাপাশি জোর বাড়ানোর জন্য বিশেষ আরও নতুন ধরনের পদ্ধতির আশ্রয় নিয়েছেন।

এস্তাদিও এসপোর্তোর খবর অনুযায়ী, আনসেলোত্তির মন পেতে হাঁটুর জোর বাড়ানো ও মেরামতিতে নজর দিয়েছেন নেইমার এক বিশেষ পদ্ধতি অনুসরণ করে। এই পদ্ধতিটা খুব সহজ নয়। নিজের রক্ত প্রয়োগ করে হাঁটুর মাইক্রো চোট ও জয়েন্টের পেশির জোর বাড়াতে হয় এই পদ্ধতি মেনে। নেইমারের আশা , এতে সম্পূর্ণ ফিট হয়ে আনসেলোত্তিকে রাজি করিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে ঢুকতে পারবেন।

আর এই কারণে নেইমার তাঁর প্লেয়িং টাইম ম্যানেজ করতে স্যান্টোসের হয়ে সব ম্যাচে অংশ নিচ্ছেন না। এর ফলে নেইমার নিজেকে ধীরে হলেও নিশ্চিতভাবে খেলায় উন্নতি করছেন। অংশ নেওয়া শেষ ৬ ম্যাচে ৩টি গোল করেছেন, আর তিনটি গোল করিয়েছেন। নেইমারের এই খেলার দিকে কড়া নজর রেখেছেন আনসেলোত্তি। যদিও নেইমারের মতো ফুটবলারের উপস্থিতি প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে, তবু নামের পেছনে ছুটতে নারাজ ব্রাজিল কোচ। নেইমার তাঁর প্রত্যাশাপূরণ করতে না পারলে দলে ঢুকবেন না। আনসোলোত্তি ইতিমধ্যেই তাঁর বিশ্বকাপের ব্রাজিল দলের ফরোয়ার্ড লাইনে ভিনিসিয়াস জুনিয়ার, রাফিনহার সঙ্গে এন্ডরিকে, ইগর থিয়াগো, লুকাস পারকোয়েতার নাম ভেবে রেখেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *