Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ চলতি ট্রান্সফার সিজনের সবথেকে হাইপ্রোফাইল চুক্তি করতে পারে মুম্বই সিটি এফসি। মুম্বই জার্সিতে এবার খেলতে পারেন নাইজেরিয়ান সুপারস্টার অডিয়ন ইগালহো । সৌদি প্রো লিগ এখন বিশ্বের নামি তারকাদের ঠিকানা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসেরে ফুটবল ইতিহাসের সেরা চুক্তি করেছিলেন কাতার বিশ্বকাপের পর। তারপর এনগোলো কঁতে, করিম বেঞ্জেমা, তালিসকা, কালিবলিদের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় সেরা লিগ হয়ে উঠেছে সৌদি প্রো লিগ। সেই লিগেই গত সিজনে আল হিলালের জার্সিতে ২৬ গোল করে ঝড় তুলেছিলেন ইগালহো। আল হিলালের সঙ্গে চুক্তি শেষে ইগালহো আপাতত পাড়ি জমাতে পারেন আইএসএল-এ। খেলতে পারেন মুম্বই সিটির জার্সিতে।

৩২ বছরের নাইজেরীয় তারকা আইএসএল-এর ইতিহাসে অন্যতম হাইপ্রোফাইল হিসাবেই নাম লেখাতে পারেন। নাইজেরীয় ক্লাব প্রাইম থেকে তাঁর উত্থান। তারপর বর্ণময় কেরিয়ারে খেলেছেন লা লিগা, ইপিএল, চাইনিজ সুপার লিগে। লা লিগায় গ্রানাডার হয়ে দুটো স্পেলে খেলেছেন চার মরসুম। ইপিএলে ওয়াটফোর্ডের হয়েও খেলেছেন টানা চার সিজন। চায়না সুপার লিগে খেলেছেন চেনচুন ইয়াতাই, সাংহাই সেনহুয়ার হয়ে। লোনে একবছর খেলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে। ম্যান ইউ পর্ব সেরেই নাম লিখিয়েছিলেন সৌদি প্রো লিগে। প্ৰথম সিজনে আল শাদাবের হয়ে খেলে ৩১ গোল করে লিগের টপ স্কোরার হন। তারপরে তাঁকে সই করায় আল হিলাল।

ইগালহোর এই জনপ্রিয়তা দেখেই তাঁকে সই করাতে পারে মুম্বই সিটি এফসি। এই চুক্তি সম্পূর্ণ হলে তা এইবছরের সবথেকে বড় ঘটনা বলে গন্য হবে। কারণ এর আগে ইগালহোর মত ফুটবলারকে পাওয়া যায়নি।

 

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *