Cart Total Items (0)

Cart

All Sports

মুনাল চট্টোপাধ্যায়:‌ শুক্রবার ড্রয়ের মাধ্যমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র প্রতিযোগিতায় মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ ঠিক হবে। সেই সঙ্গে মোহনবাগানের খেলার সূচীটাও স্পষ্টভাবে জানা যাবে। আপাতত যেটুকু খবর পাওয়া গেছে, তাতে শুক্রবারের ড্রতে ৩ নম্বর পটে থাকছে মোহনবাগান এসজি। পটের আর ৩ দল আল মহারক, ইস্তিকলল ও আরকাদাগ।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র মূল পর্বে অংশ নেবে ৩২ দল। যার মধ্যে মোহনবাগান এসজি সহ ২৯ দল ইতিমধ্যেই মূল পর্বে কোয়ালিফাই করেছে। বাকি তিনটি জায়গা ভরাট হবে বুধবারের প্লে অফ ম্যাচের ফলের ভিত্তিতে। সেই দলে রয়েছে এফসি গোয়াও। তারা ঘরের মাঠে গোয়ার মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে ওমানের দল আল সিবের বিরুদ্ধে খেলবে। ওমানের জাতীয় দলের অধিকাংশ ফুটবলার থাকা আল সিবের বিরুদ্ধে জিতলে, তবেই মানোলো মারকোয়েজের প্রশিক্ষণপ্রাপ্ত এফসি গোয়া মূল পর্বে খেলার সুযোগ পাবে। লড়াইটা যে বেশ কঠিন মানছেন এফসি গোয়া কোচ মানোলে। তাও গলায় একরাশ আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেছেন, নিজেদের সেরাটা দিতে পারলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টায়ার টু-‌র মূল পর্বে ওঠা সম্ভব।

যে ২৯ টি দল ইতিমধ্যেই মূল পর্বে উঠেছে , তাদের মধ্যে পশ্চিমাঞ্চলের দিকে ড্রয়ে চারটি পটে থাকছে ১৬ টি দল। ১ নম্বর পটে এসিএল এলিট প্লেঅফ লুজার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সাদিও মানের টিম আল নাসর, আল ওয়াসি। ২ নম্বর পটে এস্তেঘলাল, আনডিজন, আল জাওরা, আল হুসেন। ৩ নম্বর পটে মোহনবাগান এসজির সঙ্গে আল মহারক, ইস্তিকলল, আরকাদাগ। ৪ নম্বর পটে আল ওয়েদাত, আল খালদিয়া, এফসি গোয়া ও আলবিসের প্লেঅফ বিজয়ী, রেগার টাডাজ তুরসুনজোডা ও আহালের প্লেঅফ বিজয়ী দল। পূর্বাঞ্চলীয় গ্রুপ পর্বে থাকছে আরও ১৬ দল, একটি প্লেঅফ বিজয়ী দল সমেত। পশ্চিমাঞ্চল পর্বের অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টের গ্রুপ পর্বে প্রথম খেলা পড়বে ১৬-‌১৭ সেপ্টেম্বর।

মোহনবাগান এসজি কোচ হোসে মোলিনার যাবতীয় ফোকাস এখন ডুরান্ড কাপ জয়ে। গত মরশুমে ডুরান্ড ফাইনালের হারের জ্বালা মেটাতে। তাই ডুরান্ড অভিযান শেষ হলেই, তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র খেলাতে মনঃসংযোগ করবেন। পরিকল্পনা সাজাবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *