Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: সোমবার, ২২ সেপ্টেম্বর কলম্বোতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ম্যাচে আবার দেখা গেল ভারত বনাম পাকিস্তান লড়াই। সেখানেও বিতর্ক পিছু ছাড়ল না। সঙ্গে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে তাদের চা পান উদযাপনকে কড়া জবাব দিলেন ভারতের একদল কচিকাচা। ডাল্লুলমুয়ান গাংতে, গুনলেইবা ওয়াংকেইরাকপাম এবং রাহান আহমেদের গোলে ভারত জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যায় গ্রুপ বি-তে শীর্ষে শেষ করে।

চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ম্যাচটি ছিল এক রোমাঞ্চকর লড়াই যা পাকিস্তানের সমতায় ফেরার পর সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনার বিষয় হয়ে ওঠে। ৩১তম মিনিটে গাংতে ভারতকে এগিয়ে দেওয়ার ১২ মিনিট পর মহম্মদ আবদুল্লাহ পাকিস্তানকে সমতায় ফেরায়। তার পরই তিনি সেই উদযাপন করেন যা পড়ে বুমেরাং হয়ে ফিরে আসে। আবদুল্লাহ গোল করে রীতিমতো দৌঁড়ে গিয়ে বসে পড়ে এমন শরীরীভাষা দেখালে‌ন যেখানে যেন তিনি চা পান করছেন।

অনেকেই এই উদযাপনকে উস্কানিমূলক বলে মনে করছেন কারণ এটি ২০১৯ সালের একটি মুহূর্তকে করিয়ে দেয়, যখন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে জিজ্ঞাসাবাদের সময় চা পান করার ভিডিও চিত্রিত করা হয়েছিল এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও এটিকে “চমৎকার” বলে ঘোষণা করা হয়েছিল। তবে পাকিস্তানের প্লেয়াররা কী ভেবে এই সেলিব্রেশন করেছে তা জানা যায়নি। তবে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

ম্যাচের দ্বিতীয়ার্ধ অনেকবেশি উত্তেজনায় ভরা ছিল, কারণ উভয় দলই এগিয়ে যাওয়ার জন্য লড়াই করছিল। ৬৩তম মিনিটে ওয়াংকেইরাকপাম পাকিস্তানি গোলরক্ষককে পাশ কাটিয়ে একটি মাপা শটে ভারতকে আবার এগিয়ে দেয় এবং লিড পুনরুদ্ধার করে।

তার ঠিক সাত মিনিট পরে হামজা ইয়াসিরের গোলে পাকিস্তান আবার সমতায় ফেরে। তবে শেষ হাসি হাসে ভারতঅ। ৭৩ মিনিটে আহমেদের গোলে ভারত খেলা শেষ করে দেয়। এর পর আর সমতায় ফিরতে পারেনি পাকিস্তানয়

এটি ছিল ভারতের টানা তৃতীয় জয়। এর আগে তারা মলদ্বীপকে ৬-০ এবং ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে ভারত। পরাজয় সত্ত্বেও, পাকিস্তানও সেমিফাইনালে জায়গা করে নিয়েঠে, যেখানে তারা বাংলাদেশের মুখোমুখি হবে।

দুটো সেমিফাইনালই খেলা হবে ২৫ সেপ্টেম্বর, ফাইনাল দুই দিন পর ২৭ সেপ্টেম্বর।

২০২৫ সালের এশিয়া কাপে পুরুষ ক্রিকেট দল পাকিস্তানকে হারানোর কয়েক ঘন্টা পরই টুর্নামেন্টে ভারতীয় অনূর্ধ্ব-১৭ দলের এই জয় আসে। যখন সাহেবজাদা ফারহান এবং হারিস রউফের নানান কাণ্ডকারখানা ভাইরাল হচ্ছে সেখানে পিছিয়ে নেই তাদের জুনিয়ররা ফুটবলাররাও।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *