অলস্পোর্ট ডেস্ক: রবিবার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্রিমিয়ার লিগ জায়ান্ট চেলসি প্যারিস সেন্ট জার্মেইকে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে। কিন্তু এর মধ্যেই চেলসি এবং পিএসজির কিছু ফুটবলার ঝামেলায় জড়িয়ে পড়েন। সেই উত্তেজনার মধ্যেই পিএসজি কোচ লুই এনরিকেও ঢুকে পড়েন যার ফলে সমস্যা আরও বাড়ে। এবং চেলসি স্ট্রাইকার জোয়াও পেড্রোকে আঘাত করেন এবং জোয়াও পেড্রো মাটিতে পড়ে যান। খেলার পর এনরিকে স্বীকার করে নেন যে এমন পরিস্থিতি এড়ানো যেত।
এই ঘটনা ও ম্যাচের মধ্যের ঘটনার প্রেক্ষিতে চেলসি ছ’টি হলুদ কার্ড এবং পিএসজির জোয়াও নেভেস ৮৫তম মিনিটে লাল কার্ড দেখেন, যা ভারের মাধ্যমে ধরা পড়ে। শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই ব্লুজরা উচ্ছ্বাসে ফেটে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
“ধাক্কা-ধাক্কি, প্রচুর উত্তেজনা এবং চাপ ছিল। পরিস্থিতি স্পষ্টতই এড়ানো উচিত ছিল,” লুই এনরিকে সাংবাদিকদের বলেন। “আমার উদ্দেশ্য স্পষ্টতই ছিল খেলোয়াড়দের আলাদা করার চেষ্টা করা।”
দেখুন ক্লাব বিশ্বকাপের মাঠের উত্তেজনার সেই ভিডিও—
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
