Cart Total Items (0)

Cart

All Sports
পঞ্জাব এফসি

অলস্পোর্ট ডেস্ক: পঞ্জাব এফসি, ২০২২-২৩ আই-লিগ চ্যাম্পিয়ন। আসন্ন ২০২৩-২৪ মরসুম থেকে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) খেলতে দেখা যাবে এই দলকে। আই-লিগে ক্লাবের অসাধারণ জয়, আইসিএলএস প্রিমিয়ার ১ লাইসেন্সিং সফলভাবে করার ফলে তারা ভারতীয় ফুটবলের শীর্ষ স্তরের লিগে করে নিল। এর সঙ্গে, ক্লাবটি ভারতের প্রথম ক্লাব যারা আই লিগ থেকে ইন্ডিয়ান সুপার লিগে উন্নিত হল।

পঞ্জাব এফসি আই-লিগ ২০২২-২৩ মরসুম জুড়ে অসাধারণ পারফর্ম্যান্স করেছে, প্রতিযোগিতায় আধিপত্য বিস্তার করেছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। দলটি ব্যতিক্রমী দক্ষতা এবং ধারাবাহিকতা ধৱে রেখেছে। ১৬টি জিতেছে, চারটি ড্র করেছে এবং মাত্র দু’টিতে হেরেছে। দলটি মোট ৪৫টি গোল করেছে, মাঠে তাদের সেরাটা দিয়েছে।

এই গুরুত্বপূর্ণ ঘোষণা করতে গিয়ে রাউন্ডগ্লাসের প্রতিষ্ঠাতা এবং পঞ্জাব এফসি-এর উত্থানের পিছনের মূল শক্তি সানি সিং বলেছেন, “আইএসএল-এ পঞ্জাব এফসি-এর অন্তর্ভুক্তি আমাদের খেলোয়াড় এবং কর্মীদের কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের স্বীকৃতি। আই-লিগ থেকে আইএসএলে দলের দ্রুত অগ্রগতি অসাধারণ, এবং আমরা ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরে রোমাঞ্চিত। আমরা আইএসএল-এ একটি দীর্ঘস্থায়ী ছাঁপ তৈরি করার লক্ষ্য রাখছি এবং ভারত জুড়ে তরুণ প্রতিভাদের অনুপ্রেরণা হিসাবে দলকে তুলে আনব।”

পঞ্জাব এফসির টেকনিক্যাল ডিরেক্টর নিকোলাওস টপোলিয়াটিস ক্লাবের নতুন অধ্যায়ের জন্য উচ্ছ্বসিত, তিনি বলেন, “ইন্ডিয়ান সুপার লিগের অংশ হওয়া পঞ্জাব এফসির ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক। আমরা এমন একটি ব্র্যান্ড ফুটবল খেলার আমাদের আদর্শ অনুসরণ করেছি যা সারা দেশের ছোট বাচ্চাদের এই খেলাটি বেছে নিতে অনুপ্রাণিত করবে। আমরা সামনের মরসুমের জন্য উদীয়মান প্রতিভাদের দলের জন্য বেছে নিয়েছি। আমাদের ফোকাস ফুটবলের এই উত্তেজনাপূর্ণ ব্র্যান্ডের প্রচার এবং আমরা দেশের সেরা দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মুখিয়ে রয়েছি।”

আইএসএল-এর নবীনতম প্রবেশকারী হিসেবে, পঞ্জাব এফসির লক্ষ্য তার উত্তরাধিকার গড়ে তোলা এবং অভিজ্ঞ প্রতিযোগীদের মধ্যে তার উপস্থিতি নিশ্চিত করে ভারতীয় ফুটবল ল্যান্ডস্কেপে একটি স্থায়ী ছাপ তৈরি করার জন্য প্রস্তুত পঞ্জাব দল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *