Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ প্রত্যাশমতোই মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে চুক্তি সেরে ফেললেন রবসন রবিনহো। সোমবার সকালে কলকাতা শহরে পাও রাখবেন ৩০ বছর বয়সী ব্রাজিলিয় এই ফুটবলার সবুজ মেরুনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-‌র প্রস্তুতির অনুশীলনে যোগ দিতে।

ব্রাজিলের ক্লাব ফুটবল নেইমারের বিরুদ্ধে সাওপাওলো লিগে খেলেছেন রবসন। বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে তিনবছরে ৭টা ট্রফি জিতেছেন। ১৭ ম্যাচে করেছেন ৬৪ গোল। স্ট্রাইকার পজিশনে গোলমেশিনের ভূমিকায় সফল রবসন যেমন দুই উইংয়েও খেলতে দক্ষ, তেমন নাম্বার টেন পজিশনেও। ষষ্ঠ বিদেশি হিসেবে তাঁর যোগদানে মোহনবাগান সুপার জায়ান্টের আক্রমণের ধার অনেকটাই বেড়ে যাবে।

চুক্তি সারার পর রবসন রবিনহোর প্রতিক্রিয়া, ‘‌ বসুন্ধরা কিংসের হয়ে মোহনবাগান এসজির বিরুদ্ধে খেলা নিশ্চয়ই সকলে মনে রেখেছেন। মোহনবাগান ভারতের সফলতম ক্লাব। গত মরশুমে ওরা আইএসএল শিল্ড ও কাপ জিতেছে। ওদের ইতিহাস ও ঐতিহ্য আমার জানা। সমর্থকদের আবেগের কথাও। ওই দলে ভাল মানের বিদেশি ফুটবলার যেমন আছে, তেমন জাতীয় দলের অনেক তারকা। আমি প্র‌্যাকটিসের মাঝেই আছি। মনে করি, দু’‌সপ্তাহ মতো সময় পেলেই দলের সঙ্গে মানিয়ে নিতে পারব। আমি বসুন্ধরা কিংসকে যেমন সাফল্য এনে দিয়েছিলাম, তেমন মোহনবাগানেও পারব, এই বিশ্বাস আছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র প্রথম ম্যাচ থেকে সেরা দিতে তৈরি। আমি গোল করতে ও করাতে দুটোই সমান ভালবাসি। তার থেকেই ভালবাসি বেশি দলকে। দলের সাফল্যই সবচেয়ে বড় কথা।’‌

নেইমারের বিরুদ্ধে খেলাটা রবসনের কাছে স্মরণীয় ঘটনা। বলেন, ‘‌ গত ফেব্রুয়ারি সাওপাওও লিগের একটা ম্যাচে নেইমারের বিরুদ্ধে খেলাটা আমার ফুটবল জীবনের একটা বড় প্রাপ্তি। মাঠের বাইরে তেমন সখ্যতা না থাকলেও, সারাজীবনের একটা দারুন স্মৃতি হিসেবে এটা থেকে যাবে, ব্রাজিলের জাতীয় দলের তারকার বিরুদ্ধে মাঠে নেমেছিলাম।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *