Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আপাতত মাঠের বাইরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চোট সারাতে রিহ্যাব চলছে তাঁর। তবে আশার কথা, নিজেই সোসাল মাধ্যমে রোনাল্ডো জানিয়েছেন, ‘‌ আমি দ্রুত সেরে উঠছি।’‌ এতে স্বস্তিতে পর্তুগাল শিবির।

গত মাসে সৌদি প্রোলিগে আল-‌ফাইয়ার সঙ্গে ম্যাচে আল নাসরের অধিনায়ক রোনাল্ডো হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বসে গিয়েছিলেন। আল নাসরের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, ‘‌ আল-‌ফাইয়ার সঙ্গে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের পর কোচ বুঝোছিলেন, সেটা খুব সামান্য নয়। তাই রোনাল্ডোর রিহ্যাব প্রসেস তখন থেকে শুরু হয়। প্রতিদিন চোট কতটা ঠিক হল, তার দিকে নজর রয়েছে ক্লাবের।’‌

এই চোটের কারণেই রোনাল্ডোকে বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ফিফা ফ্রেন্ডলি ম্যাচের দলে রাখেননি জাতীয় দলের চিফ কোচ রবার্তো মার্টিনেজ। এনিয়ে জল্পনা শুরু হয়েছিল বিভিন্ন মহলে। তা থামিয়ে দিয়েছেন পর্তুগাল কোচ। বলেছেন, ‘‌ রোনাল্ডোর দলে না থাকাটা সাময়িক। ওকে রাখিনি ছোটখাটো পেশির চোট থাকায়। বার্নার্ডো সিলভার বাদ পড়াটা অবশ্য টেকনিকাল কারণে।’‌

মেক্সিকোর বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে আজটেকা স্টেডিয়ামে ২৮ মার্চ ও আমেরিকার বিরুদ্ধে আটলান্টায় ৩১ মার্চ মুখোমুখি হবে পর্তুগাল।

পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজের মতে, ৯৫০ গোল করে ফেলা রোনাল্ডো করিয়ারে শুধুমাত্র ১০০০ গোল করার লক্ষ্যে দৌড়চ্ছে, এটা মনে করেন না তিনি। রোনাল্ডো যে শুধু নিজের সাফল্যের জন্য খেলে, এটা ঠিক নয়। দলের সাফল্যে তাঁর যথেষ্ট অবদান থাকে। উদাহরন দিয়ে মার্টিনেজ বলেছেন, ‘‌ রোনাল্ডো যদি স্বার্থপর ফুটবলার হত, তাহলে ইওরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তুরক্সের বিরুদ্ধে ব্রুনো ফার্নান্ডেজকে দিয়ে গোল করানোর উদ্যোগটা নিত না। পর্তুগাল দলে ব্যক্তিগত স্বার্থ নিয়ে খেলা মানসকিতা কারও মধ্যে দেখছি না। ব্যক্তিদত সাফল্যের জন্য খেলছে এমন কিছু নজরে আসছে না। রোনাল্ডো নিজেও ১০০০ গোলের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য বাড়তি চাপ নিচ্ছে বলে মনে করি না। রোনান্ডো ৯৫০ বা ১০৫০ গোল করুক, ওর শ্রেষ্ঠত্ব একইরকম থাকবে। ওকে আমি সকলের ওপরেই রাখব। বাকিরা যে যাই বলুক।’‌

ফাইনাল থার্ডে রোনাল্ডোর বিচক্ষণতার প্রশংসা মার্টিনেজের মুখে। বলেন, ‘‌ ওই অঞ্চলে রোনাল্ডোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও সুযোগ তৈরির দক্ষতা দলের পক্ষে খুব কার্যকরী। এমন একজন ৪১ বছর বয়সী স্ট্রাইকারের সম্পর্কে কথা বলছি, যে গত ৩০ ম্যাচে ২৫ গোল করেছে। ক্লাব পর্যায়ে রোনাল্ডোর ১০০০ গোলে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়ে যেমনই আলোচনা হোক, এটা জোর দিয়ে বলতে পারি, পর্তুগালের জার্সিতে রোনাল্ডো ব্যক্তিগত লক্ষ্যপূরণে নয়, দলের স্বার্থপূরণেই মাঠে নামবে।’‌

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিশ্বকাপ জেতা হয়ে গেছে। এবার ২০২৬ বিশ্বকাপে মেসি খেতাব ধরে রাখতে ষষ্ঠ বিশ্বকাপে না খেললেও কিছু আসে যাবে না তাঁর। কিন্তু রোনাল্ডো যে বিশ্বকাপ না জেতার অধরা স্বপ্নপূরণে ষষ্ঠবার বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন,এটা বলাই বাহুল্য।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *