Cart Total Items (0)

Cart

All Sports India
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

অলস্পোর্ট ডেস্ক: সৌদি প্রো লিগকে আলাদা উচ্চতায় নিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । ‌বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। পশ্চিম এশিয়ার প্রতিযোগিতায় আসার পর থেকে তাঁর অনুগামীরা আরও বেশি তাঁর খোঁজ রাখছেন। সৌদি প্রো লিগে হ্যাটট্রিক করে তিনি বুঝিয়ে দিলেন মাঠে তিনি কতটা ভয়ঙ্কর। শুক্রবার আল ফতের বিপক্ষে তিনটি গোল করেন রোনাল্ডো। এই ম্যাচে সাদিও মানেও গোল করেন। ম্যাচের শেষে সেই হ্যাটট্রিকের বলটি বাড়িতে নিয়ে যান রোনাল্ডো।

এদিকে ম্য়ানচেস্টার সিটির ডিফেন্ডার এমেরিক লাপোর্তে ২৯ মিলিয়ন ডলারের চুক্তিতে আল-নাসেরে যোগ দিলেন। সৌদি আরবের প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে তাঁকে। ২০১৮-তে ৫৭ মিলিয়ন ডলারের বিনিময় তৎকালীন ক্লাবের হয়ে তিনি ১৮০টি ম্যাচ খেলেন।

‘‘শেষ ছ’টা মরশুমে আমি ম্য়ানচেস্টার সিটির হয়ে খেলতে পেরে গর্ববোধ করি। আমি প্রথম যখন যোগ দিই তখন খুব উচ্ছ্বসিত ছিলাম। আমি ভেবেছিলাম দলের হয়ে অনেক ট্রফি জিতব। কিন্তু যে সাফল্য আমি পেয়েছি তা ভাবিনি,” বলেন লাপোর্তে।

তিনি আরও বলেন, ‘‘আমি আমার কোচ, সতীর্থ এবং সিটির ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। আমার ম্যানচেস্টার সফরে তাঁরা সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমি নিজেও সিটির ভক্ত ছিলাম। ভবিষ্যতে আবারও সিটির হয়ে খেলার ইচ্ছা থাকল।“

পেপ গুয়ার্দেওয়ালার দলে থেকে লাপোর্তে পাঁচবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন, একবার চাম্পিয়ন্স লিগ জিতেছেন। বর্তমানে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং সাদিও মানের সঙ্গে প্রো লিগে খেলবেন আল-নাসেরের হয়ে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *