Cart Total Items (0)

Cart

All Sports India
এএফসি এশিয়ান কাপ

অলস্পোর্ট ডেস্ক: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) শুক্রবার জানিয়ে দিল যে সিনিয়র ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন চিনের হ্যাংঝৌতে আসন্ন এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ দেবেন। ক্লাব বনাম দেশের দ্বন্দ্বের মধ্যে শেষ পর্যন্ত সহমত হওয়া সম্ভব হয়েছে। অভিজ্ঞ স্ট্রাইকার সুনীল ছেত্রী ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। ঝিঙ্গনের পাশাপাশি, এশিয়ান গেমস দলে যোগ দিচ্ছেন চিংলেনসেনা সিং এবং লালচুংনুঙ্গার মতো অভিজ্ঞ ফুটবলার। ভারতের প্রধান কোচ ইগর স্টিমাচ, যিনি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ক্লাবগুলিকে তাদের খেলোয়াড়দের জাতীয় দায়িত্বের জন্য ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তিনি এদিন বলেন, “এটি খুব বড় খবর যে কিছু অভিজ্ঞ খেলোয়াড়কে এশিয়ান গেমসের দলে যুক্ত করা হয়েছে, যারা অবশ্যই সাহায্য করবে।’’

“এর জন্য আমি এফএসডিএল (আইএসএল আয়োজক) এবং এআইএফএফ-এর কাছে কৃতজ্ঞ। যারাই ভারতের প্রতিনিধিত্ব করবে, আমরা একসঙ্গে দেশের পতাকা রক্ষা করতে পেরে সম্মানিত হব,” বলেন কোচ। এআইএফএফ নাওরেম মহেশ সিংকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ার আগে তার মেডিকেল পরীক্ষা করবে, ফেডারেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, “এটি সত্যিই এশিয়ান গেমসের আগে একটি ইতিবাচক দিক কারণ সুনীল ছেত্রী এবং সন্দেশ ঝিঙ্গনের নির্ভরযোগ্য জুটি ভারতীয় আক্রমণ এবং রক্ষণ দু’টি গুরুত্বপূর্ণ জায়গাকে নেতৃত্বে দেবে এশিয়ান গেমসে। আমরা আরও খুশি যে আমাদের লড়াই জোরদার করার জন্য আরও কিছু অভিজ্ঞ ফুটবলার দলে রয়েছে।’’ তবে শেষ পর্যন্ত গোলকিপার গুরপ্রীত সিংকে ছাড়েনি ক্লাব।

গোলকিপার: গুরমিত সিং, ধীরাজ সিং মইরাংথেম।

ডিফেন্ডার: সুমিত রাঠি, নরেন্দ্র গেহলট, দীপক টাংরি, সন্দেশ ঝিঙ্গন, চিংলেনসানা সিং, লালচুংনুঙ্গা।

মিডফিল্ডার: অমরজিৎ সিং কিয়াম, স্যামুয়েল জেমস লিংডো, রাহুল কেপি, আব্দুল রাবীহ, আয়ুষ দেব ছেত্রী, ব্রাইস মিরান্ডা, আজফার নুরানি, ভিন্সি ব্যারেটো।

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, রহিম আলি, রোহিত দানু, গুরকিরাত সিং, অনিকেত যাদব।

প্রধান কোচ: ইগর স্টিমাচ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *