অলস্পোর্ট ডেস্ক: বোস্টনে ১৪ জুন ফিফা ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে হাইতির মুখোমুখি হবে স্কটল্যান্ড। তাদের বাকি দু’ম্যাচে প্রতিপক্ষ মরক্কো(১৯ জুন) ও ব্রাজিল(২৪ জুন)। ১৯৯৮য়ের পর আবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। ২৮ বছর ধরে এমন মুহূর্তের জন্য অপেক্ষা করেছিল স্কটল্যান্ডের মানুষে। তাঁদের বিশ্বকাপের উন্মাদনায় মেতে ওঠার সুযোগ দিতে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি ১৫ জুন পাবলিক হলিডে হিসেবে ঘোষণার কথা ভেবেছেন। তবে স্কটল্যান্ডের রাজা এতে সিলমোহর দেওয়ার পরই চুড়ান্ত সিদ্ধান্ত দেশবাসীকে জানানো হবে।
গ্লাসগোতে এক অনুষ্ঠানে সুইনি জানান, ‘ জুন মাসে তো বটেই জুলাই মাসেও গোটা দেশ বিশ্বকাপের খেলা নিয়ে এমন মেতে উঠবে, যে দেশের কাজকর্ম কিছু কিছু সময় স্তব্ধ হয়ে যেতে পারে। আর ব্রাজিল ও মরক্কোর মতো দলের সঙ্গে টক্কর দিয়ে নকআউট পর্বে গেলে সেই উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছবে, সেটা তো বুঝতে অসুবিধা নেই। ২৮ বছর ধরে স্কটল্যান্ডবাসী তাদের ফুটবল দলকে বিশ্বকাপে খেলতে দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করেছে। এখন সেই সময় এসেছে। বিশ্বকাপের খেলা কেন্দ্র করে স্কটল্যান্ডের ব্যবসা ও বানিজ্য, এমনকি পর্যটনে সারা বিশ্বের মানুষকে আকর্ষণের চেষ্টা হবে।
সুইনি জানিয়ছেন, বিশ্বকাপের খেলার সময় মাথায় রেখে সরকারের সঙ্গে আলোচনা চলছে নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত সময়ে রেস্তোরাঁ ও পানশালা খুলে রাখা নিয়ে। সরকারের অনুমতি ছাড়া এটা সম্ভব নয়। আসলে বিশ্বকাপকে কেন্দ্র করে উৎসবের মেজাজ থাকুক, কিন্তু দেশবাসীর শান্তি বা শৃঙ্খলা বিঘ্নিত যাতে না ঙয, সেদিকেও কড়া নজর থাকছে। এছাড়া সরকারের সঙ্গে আলোচনা করেই বিশ্বকাপ চলাকালীন ম্যাচের দিনগুলিতে স্কুল ছুটির ব্যবস্থা করা যায় কিনা, তা নিয়ে ভাবনা চিন্তা চলছে
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
