Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ রবিবার ফিফা ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিউ জার্সির মাঠে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসির সামনে এক অন্যন্য নজির গড়ার সুযোগ টানা দ্বিতীয়বার ফাইনাল জিতে। সেটা পারলে মেসি অধিনায়ক হিসেবে তাঁর দেশের ফুটবল দেবতা মারাদোনাকেও ছাপিয়ে যাবেন। অন্যদিকে, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সেরার শিরোপা প্রাপ্তির পর ১৬ বছর বাদে ফাইনাল খেলছে। লামিনে ইয়ামাল, ওয়ারজাবাল, কুকুরেলাদের সামনে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। স্পেন ও আর্জেন্টিনা পরস্পরের শক্তি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। কীভাবে পরস্পরকে রুখবে, তা নিয়ে ছক কষে তৈরি। কিন্তু এসবের বাইরে অন্য একটা বিষয় এখন দুই ফাইনালিস্ট ছাড়াও বিশ্বকাপ ফাইনালের সংগঠকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা হল নিউ জার্সির বর্তমান মাত্রাতিরিক্ত দূষণ। বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী নিউ ইয়র্কের দূষণ মাত্রা ২০৮ রেকর্ড হয়েছে, যা বিশ্বের কয়েকটি অতি দূষণের কবলে পড়া শহরের সঙ্গে তুলনীয়।

কানাডার বনাঞ্চলের দাবানলের কারণে বাতাসে ছড়িয়ে পড়া ধোঁয়া নিউ ইয়র্ক শহরের অস্বস্তি বাড়িয়েছে। মানুষের শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এনিয়ে নিউ ইয়র্ক শহরের প্রশাসনিক কর্তা ও বিশ্বকাপের সংগঠকদের মধ্যে প্রাথমিক কিছু কথাবার্তা হলেও, ২০২৬ বিশ্বকাপ ফাইনাল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম থেকে সরানোর কোনও পরিকল্পনা নেননি। এই নিয়ে কোনও সরকারি বৈঠকও হয়নি, ফাইনাল এই শেষমুহূর্তে সরানোর বিষয়টি অবাস্তব হলে। কারণ এর সঙ্গে যেমন দুই ফাইনালিস্ট দলের অনেক ভাবনা চিন্তা জড়িয়ে আছে, তেমন যাঁরা খেলা দেখতে আসবেন সেই সমর্থক, বা যাঁরা এই ফাইনাল কভার করতে আসবেন, সেই প্রচারমাধ্যমের প্রতিনিধিদের কথাও মাথায় রাখতে হয়েছে।

মিয়ামির ফিফা কমান্ড সেন্টারে রয়েছেন ন্যাশানাল ওয়েদার সার্ভিসের প্রতিনিধি দল। আমেরিকার আবহাওয়া দপ্তরের এক কর্তা বব ওভারেক অবশ্য ফাইনালের আগে আশার কথা শুনিয়েছেন। বলেছেন, শনিবার নিউ ইয়র্কের আবহাওয়ায় ধোঁয়ার পরিমান বাড়বে। সেইসঙ্গে দূষণের মাত্রাও। তবে রবিবার ফাইনালের দিন থেকে সেটা কমতে কমতে পুরো মিলিয়ে যাবে।
তবে নতুন করে দাবানলের ভয়াবহতা বাড়লে, রবিবার বিশ্বকাপ ফাইনালের ম্যাচে তা বড়সড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ফুটবলারদের পারফরমেন্সে। ৯০ মিনিট সমান গতিতে খেলার ক্ষেত্রে বাধা হতে পারে। দমে ঘাটতি পড়াটা আশ্চর্যের জন্য নয়।

তবে নিউ ইয়র্ক শহরের ধোঁয়ায় ভরা বাতাস নিয়ে উদ্বিগ্ন স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনো। স্পেন দল নিউ জার্সির ইস্ট হ্যানওভারে ধোঁয়ার মাঝেই প্র‌্যাকটিস সারে বৃহস্পতিবার। ফুটবল বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে খোলা মাঠে অনুশীলন করা ঠিক হয়নি স্পেনের। বরং তাদের ট্রেণিং করা উচিত ছিল ইন্ডোরে। মিকেল মেরিনো বলেছেন, ‘‌ ফাইনালের ট্রেণিং করার সময় ধোঁয়ার গন্ধ নাকে এসেছে। এটা বেশ অস্বাস্থ্যকর। তবে বিশ্বকাপ ফাইনাল একজন ফুটবলারের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই মাথা থেকে বাকি সব ব্যাপার সরিয়ে রেখে ফাইনালেই ফোকাস করা জরুরি। তবে ধন্যবাদ জানাব স্পেন ফুটবল ফেডারেশন ও বিশ্বকাপের আয়োজকদের আমাদের সবরকম সুযোগ সুবিধার দিকে খেয়াল রাখার জন্য, এমনকি ফাইলালের আগে ধোঁয়ার মতো বিষয় যেন ভাল খেলায় কোনও সমস্যা তারি না করে, সেব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য।’‌

এর মাঝে দাবানলের কারণে নিউ ইয়র্কের বাতাসে ধোঁয়া ও দূষণের পরিমান বেড়ে যাওয়ার জন্য কানাডা প্রশাসনকে একহাত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব বিতর্কের মাঝে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো চান বিশ্বকাপ ফাইনালটা ভালয় ভালয় মিটে যাক।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *