Cart Total Items (0)

Cart

All Sports India
ফিফা বিশ্বকাপ ২০২৬

 

অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা ২০৩০ বিশ্বকাপের আসর বসবে তিন দেশ, ২০২৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, মরক্কো ও পর্তুগালে। ২০২৬ বিশ্বকাপের আসরও বসেছিল তিন ভিন্ন দেশ আমেরিকা, মেক্সিকো, কানাডায়। ফাইনাল হয়েছিল আমেরিকার নিউ জার্সির মাঠে। ২০৩০ বিশ্বকাপের উদ্বোধনী তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। ফাইনাল শেষপর্যন্ত কারা পাবে তা নিয়ে একটা টানাপোড়েন চলছে স্পেন ও মরক্কোর মধ্যে। ফিফা এখনও ঠিক করেনি কাদের ফাইনাল আয়োজনের সুযোগ দেওয়া হবে। তার মাঝেই স্পেনের ক্রীড়ামন্ত্রী মিলাগ্রস তোলোন সরাসরি দাবি জানিয়েছে মরক্কো নয়, স্পেনকেই ২০৩০য়ের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের সুযোগ দেওয়া হোক।

প্রচারমাধ্যমের বেরুনো খবর নিয়ে একটা বিভ্রান্তি ছড়িয়েছে। কিছু জায়গায় লেখা হয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০৩০ বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব মরক্কোকে দেওয়া ঠিক করে ফেলেছেন। ফিফা অবশ্য প্রচারমাধ্যমের এই দাবিকে নস্যাত করে দিয়েছেন। স্পেনের ক্রীড়ামন্ত্রী তোলোন কাডেনা সার রেডিওকে জানিয়েছেন, ‘‌ মরক্কোকে ফাইনাল আযোজনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে যে রটনা করা হয়েছে, সেটা ঠিক নয়। ফিফা ইতিমধ্যেই সেটা বলেছে। ফিফার সঙ্গে এনিয়ে আমাদের আলোচনা চলছে। ফিফার সঙ্গে আমাদের পরবর্তী বৈঠক সেপ্টেম্বরে। আমাদের বিশ্বাস ২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দায়িত্ব স্পেনই পাবে। কারণ আমরা ফাইনাল পাওয়ার যোগ্য।’‌

এইমুহূর্তে স্পেনই একমাত্র ফুটবল দল যাদের পুরুষ ও মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়নের শিরোপা রয়েছে। স্পেনের মহিলা ফুটবল দল ২০২৩ বিশ্বকাপ জিতেছে সিডনিতে ২০২৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে। স্পেনের পুরুষ দল ২ বছর আগে ইউরো কাপে জেতার পর ২০২৬য়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে। সেটা সামনে রেখেই স্পেনের ক্রীড়ামন্ত্রী তোলোনের বক্তব্য, ‘‌ পুরুষ ও মহিলা বিভাগে আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন। স্পেন ও পর্তুগাল শুরুতেই ২০৩০ বিশ্বকাপ আয়োজনের বিড জমা করেছিল। মরক্কো সেই বিডিংয়ে পরে যোগ দেয়। ক্রীড়াক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। তাছাড়া স্পেনের যোগাযোগের আধুনিক ও নিরাপত্তা ব্যবস্থা খুব ভাল। আর তাই মনে করি সেটা বুঝেই ফিফা আমাদের ২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দায়িত্ব দেবে।’‌

১৯৮২ তে স্পেন বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছিল। এবার বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব পালনের দাবি রাখছে রিয়েল মাদ্রিদ ও বার্সিলোনা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *