Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ সন্তোষ ট্রফিতে জয়ের হ্যাটট্রিকের পর আসামের শিলাপাথারের মাঠে বাংলা ফুটবল দলের বিজয়রথ থামিয়ে দিল তামিলনাড়ু। ৬১ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল তামিলনাড়ু। ৮১ মিনিটে ফ্রিকিক থেকে ভেসে আসা বলে নরহরির হেডে পা ছুঁইয়ে গোল করে সমতা ফেরান বাংলার সুজিত সাধু। বাংলা দল আগেই কোয়ার্টারফাইনালে পৌঁছে গিয়েছিল। তাই তামিলনাড়ুর বিরুদ্ধে ১-‌১ ড্রয়ে বাংলার কোনও ক্ষতি হয়নি।

বাংলা দলের কোচ সঞ্জয় সেন আগেই বলেছিলেন, প্রতিটি ম্যাচই কঠিন হবে। সব দলই চ্যাম্পিয়ন দলকে হারাতে চায়। নাগাল্যান্ড ম্যাচ ছাড়া পরের ম্যাচগুলোতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বাংলা দলকে। উত্তরাখন্ড, রাজস্থান ম্যাচে জয় এসেছিল শেষমুহূর্তের গোলে। বুধবার তামিলনাড়ুর বিরুদ্ধে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলা।

কোচ সঞ্জয় সেন বলেছিলেন, প্রাথমিক পর্বে গ্রুপে সবচেয়ে কঠিন দল তামিলনাড়ু। ওরা যথেষ্ট বেগ দেবে। তাই প্রথম তিন ম্যাচ জেতায় আত্মতুষ্টিতে ভোগার কোনও কারণ নেই। জেতার অভ্যাসটা ধরে রাখতে হবে নকআউটের কথা মাথায় রেখে। সেইমতো জেতার লক্ষ্য নিয়ে খেলা শুরু করলেও ৬১ মিনিটে এন কে অনন্তরাজের গোলে পিছিয়ে পড়েছিল বাংলা। গোল খেয়ে দমে না গিয়ে ঘুরে দাঁড়িয়ে ৮১ মিনিটে সমতা ফেরায় বাংলা। ফ্রিকিক থেকে ভেসে আসা বল তামিলনাড়ুর ডিফেন্ডারের পায়ে লেগে শূণ্যে উঠে যায়। সেই বলে নরহরি হেড নিলে, তা তামিলনাড়ুর গোলকিপার ও ফুটবলারদের মাথা টপকে গোললাইনে পড়লে, তা সুযোগসন্ধানীর পরিচয় দিয়ে গোলে ঠেলেন সুজিত সাধু। বাংলা শিবিরের ধারনে নরহরির হেডটাই গোললাইন ক্রশ করে গিয়েছিল সুজিত পা ছোঁয়ানোর আগে। তবে ম্যাচের রেফারি গোলটা সুজিতের অনুকূলেই দিয়েছেন।

বাংলার শেষ ম্যাচ শুক্রবার আসামের বিরুদ্ধে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *