Cart Total Items (0)

Cart

All Sports
সুনীল ছেত্রী

অলস্পোর্ট ডেস্ক: অধিনায়ক সুনীল ছেত্রী-কে ছাড়াই কিংস কাপ খেলবে ভারতীয় ফুটবল দল। তিনি যে এই সময় খেলবেন না তা আগে থেকেই আঁচ পাওয়া গিয়েছিল। কিছুদিনের মধ্যেই প্রথমবার বাবা হতে চলেছেন ছেত্রী। আর সেই কারণেই কিছুদিনের জন্য খেলা থেকে বিরতি নিয়েছেন তিনি। এদিকে ডুরান্ড কাপ ডার্বিতে অসাধারণ খেলেও দলে জায়গা করে নিতে পারলেন না ইস্টবেঙ্গলের তারকা খেলোয়াড় নন্ধকুমার শেকার।

চার দেশের এই টুর্নামেন্ট নকআউট ফর্ম্যাটে খেলা হবে। আগামী ৭-১০ সেপ্টেম্বর থাইল্যান্ডে এই টুর্নামেন্ট হবে। এরপর আবার এশিয়ান গেমসে সুনীল ছেত্রীকে খেলতে দেখা যাবে। ভারতীয় দলের প্রধান কোচ ইগর স্টিমাচ মঙ্গলবার কিংস কাপের জন্য ২৩ জনের দল ঘোষণা করেছেন।

ছেত্রির অবর্তমানে মনভীর সিং-কে ফরোয়ার্ড লাইনে খেলতে দেখা যাবে। তাঁর সঙ্গে থাকবেন রহিম আলি এবং রাহুল কেপি। দলে ফিরেছেন ব্রেন্ডন ফার্নান্ডেজ এবং সুরেশ ওয়াংজাম, যা ছেত্রীর অবর্তমানে দলে কিছুটা ভারসাম্য আনবে। এই টুর্নামেন্টে রক্ষণে খেলতে দেখা যাবে সন্দেশ ঝিঙ্গন এবং শুভাশিস বসুকে। দলের মাঝমাঠে থাকছেন অনিরুধ থাপা, রোশন নাওরেম সিং, সহাল আব্দুল সামাদ এবং ব্রেন্ডন ফার্নান্ডেজ।

গোলে থাকছেন গুরপ্রিত সিং সান্ধু এবং অমরিন্দর সিং।

৭ সেপ্টেম্বর ইরাকের বিপক্ষে সেমিফাইনাল খেলবে ভারত। অন্যদিকে একই দিনে মুখোমুখি হবে থাইল্যান্ড ও লেবানন। সেমিফাইনাল বিজেতারা ১০ সেপ্টেম্বর মুখোমুখি হবে ফাইনালে। শেষ ২০১৯-এ কিংস কাপে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় দল।

কিংস কাপের ভারতীয় দল

গোলকিপার: গুরপ্রিত সিং সান্ধু, অমরিন্দর সিং, গুরমিত সিং।

রক্ষণ: আশিস রাই, নিখিল পুজারি, সন্দেশ ঝিঙ্গন, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, শুভাশিস বসু।

মাঝমাঠ: জিকশন সিং, সুরেশ সিং ওয়াংজাম, ব্রেন্ডন ফার্নান্ডেজ, সহাল আব্দুল সামাদ, অনিরুধ থাপা, রোহিত কুমার, আশিক কুরুনিয়ান, নাওরেম মহেশ সিং, লালিনজুয়ালা ছাঙ্গতে।

আক্রমণ: মনভীর সিং, রহিম আলি, রাহুল কেপি।

হেড কোচ: ইগর স্টিমাচ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *