Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ কাফা নেশনস কাপের প্রস্তুতির জন্য ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল ৩৫ জন ফুটবলারকে বেঙ্গালুরু শিবিরে ডেকেছেন। তার মধ্যে ২২জন শুক্রবার শিবিরে যোগ দিলেও ১৩ জন এখনও যোগ দেননি। এই ১৩ জন অবশ্য ডুরান্ড কাপে ক্লাবের খেলা শেষ করে যোগ দেবেন ধরে নেওয়া যায়। বেঙ্গালুরুতে শিবির চলবে ২৫ আগস্ট পর্যন্ত। তারপর হিসোরের উদ্দেশ্য রওনা হবে ভারতীয় দল ২৯ আগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচ খেলতে। ১ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইরান। ৪ সেপ্টেম্বর শেষ ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। ৮ সেপ্টেম্বর ফাইনাল তাসখন্দে। তৃতীয় ও চতুর্থ স্থান নির্ণায়ক ম্যাচ হিসোরে।

যে ২২ জন শিবিরে যোগ দিয়েছেন তাঁরা হলেন, অমরিন্দার সিং, গুরপ্রীত সিং, ঋত্বিক তেওয়ারি(‌গোলকিপার)‌, আকাশ মিশ্র, অ্যালেক্স সাজি, বরিস সিং, চিঙ্গলেসানা সিং, মিংথাংমাইওয়া রালতে, রাহুল বেকে, রোশন সিং, সন্দেশ ঝিঙ্গান, সুনীল বেঞ্চামিন(‌ ডিফেন্ডার)‌, আশিক কুরুনিয়ান, দানিশ ফারুক, নিখিল প্রভু, রাহুল কেপি, সুরেশ সিং, উদান্তা সিং(‌মিডফিল্ডার)‌, ইরফান ইডওয়াড, লালিয়ানজুয়ালা ছাংতে, রহিম আলি, বিক্রম প্রতাপ(‌ফরোয়ার্ড)‌।

জাতীয় শিবিরে ডাক পাওয়া সম্ভাব্য দলে গোলকিপার গুরপ্রীত ও ফরোয়ার্ড রহিম আলির প্রত্যাবর্তন ঘটলেও নাম নেই সুনীল ছেত্রীর। আগের কোচ মানোলো মারকোয়েজ অবসর ভাঙিয়ে সুনীলকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছিলেন। খালিদের সম্ভাব্য তালিকায় সুনীলের নাম নেই। তাহলে কি ধরে নেওয়া যায়, সুনীল শেষপর্যন্ত পাকাপাকিভাবে ফুটবল জগত থেকে সন্ন্যাস নিয়ে ফেললেন?‌

ফেডারেশনের তরফে কাফা নেশনস কাপের গুরুত্ব মাথায় রেখে বাকি মোহনবাগান এসজি, ইস্টবেঙ্গল, জামশেদপুর এফসি, ও নর্থ ইস্ট ইউনাইটেডের ১৩ জন ফুটবলারকে যত তাড়াতাড়ি সম্ভব যোগ দিতে অনুরোধ করা হয়েছে ডুরান্ডে অভিযান শেষ হলেই। এঁরা হলেন, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল আব্দুল সামান, বিশাল কাইথ(‌মোহনবাগান)‌, আনোয়ার আলি, জিকসন সিং, মহেশ সিং(‌ইস্টবেঙ্গল)‌, মনবীর সিং জুনিয়ার, আলবিনো গোমস(‌ জামেশদপুর)‌, জিতিন এমএস (‌নর্থ ইস্ট)‌।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *