Cart Total Items (0)

Cart

All Sports
সুনীল ছেত্রী

‌অলস্পোর্ট ডেস্ক:‌ বেঙ্গালুরু সেন্টার অফ এক্সলেন্সে রোহিত শর্মা সহ অধিকাংশ ক্রিকেটার প্রিসিজন ফিটনেস টেস্ট অংশ নিয়েও বিরাট কোহলির অনুপস্থিতি নজর কেড়েছে। শোনা যাচ্ছে, লন্ডনে এই টেস্ট সেরেছেন বিরাট। ভারতীয় ফুটবল তারকা সুনীল ছেত্রী জানিয়েছেন, কোহলি সেই টেস্টের কিছু ফল তাঁর সঙ্গে শেয়ার করেছেন।

সুনীল এক পডকাস্টে জানিয়েছেন, কয়েকদিন আগে বিরাট কোহলি আমাকে তার একটি টেস্টের কিছু স্কোর পাঠিয়েছিল। কোহলির মতো একজন অ্যাথলিটের সঙ্গ পাওয়া সত্যি বেশ আনন্দের। এমন মানুষের সম্পর্কে জানাটা গর্বের। আমাদের খারাপ দিনে, যখন একটু আলসেমি ভাব আসে, তখন বিরাটের মতো খেলোয়াড়দের দিকে তাকিয়ে ভাবি, নিজেকে চাগিয়ে বলি, চলো এগোই। যখন কেউ সেরা জায়গায় থাকে, তখন সকলেই বিরাট কোহলি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হতে চায়। সেই অবস্থায় নিজেদের শীর্ষে ধরে রাখাটা দুর্দান্ত ব্যাপার।

বিরাট ও সুনীল দু’‌জনের ফিটনেস লেভেল ধরে রাখার ব্যাপার সিরিয়াস নিয়ে কোনও কথা হবে না। আইপিএলের সময় সুনীল ও বিরাটের মাঝে দেখা হয়েছিল। ২০২৫য়ের মে মাসে ৩৬ বয়সী বিরাটের টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তে অবাক হননি সুনীল। বিরাটের ডেডিকেশনের সঙ্গে রোনাল্ডোর তুলনা টেনেছেন সুনীল আগেও। কোহলি নিজেও নানা সময়ে ক্রিকেটের বাইরে প্রেরণা হিসেবে রোনাল্ডোর নাম করেছেন।

সুনীলের মতে, বিরাট আর রোনাল্ডোর মানসিকতায় প্রচুর মিল আছে। আমি রোনাল্ডোকে ব্যক্তিগত ভাবে জানি না। তবে বিরাটকে চিনি, জানি। রোনাল্ডোকে না জানলেও, ওর সব কিছু ভালভাবে লক্ষ্য করি। এটকু বুঝি, রোনাল্ডো আর বিরাটের মধ্যে একটা বড় মিল আছে, ওরা এখনও পর্যন্ত যা করেছে, তাতেই সন্তুষ্ট থাকতে চায় না। আমিও সেটা অনুসরণ করতে চেষ্টা করি নিজেকে উজ্জীবিত করতে, ভাল বা খারাপ যাই হয়ে থাক না কেন আমার খেলোয়াড় জীবনে। যা আজ হয়ে গেছে, তা অতীত। নইলে রোনাল্ডো বা কোহলি আবার উঠে দাঁড়িয়ে নিজেদের সেরা দেয় কীভাবে?‌ এটা সহজ নয়। যখন তুমি সফল, দীর্ঘসময় ধরে পারফর্ম করে চলেছ একভাবে, তখন আবার নিজেকে মোটিভেট করে এগিয়ে যাওয়াটা বেশ বাহাদুরির। অবিশ্বাস্য বললেও ভুল হবে না।

৪০ বছর বয়সী রোনাল্ডো শনিবার ফিফা ২০২৬ বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে আর্মেনিয়ার বিরুদ্ধে ম্যাচে ফিরে জোড়া গোল করেছেন পর্তুগালের জার্সিতে। সেখানে বিরাট ঠিক কবে মাঠে ফিরবেন, তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। তবে শোনা যাচ্ছে, চলতি মাসের শেষে কানপুরের মাঠে কোহলি ভারতীয় ‘‌এ’‌ দলের হয়ে মাঠে নামতে পারেন, অস্ট্রেলিয়ায় একদিনের ক্রিকেট সিরিজের সফরের আগে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *