Cart Total Items (0)

Cart

All Sports India
সুনীল ছেত্রী

অলস্পোর্ট ডেস্ক: ভারতের হয়ে অভিষেকের পর থেকে কেটে গিয়েছে আঠারো বছর। করে ফেলেছেন ৯২টি আন্তর্জাতিক গোল, ভারত অধিনায়ক সুনীল ছেত্রী-র মতে, যেভাবে তাঁর কেরিয়ার এগিয়ে গিয়েছে তেমনটা তিনি নিজে কখনও ভাবেননি। গত দুই দশক শুধু তাঁর উত্থান দেখেছে জাতীয় দলের জার্সি গায়ে। ৩৮ বছর বয়সী এই ভারতীয় ফুটবলার সদ্য, ব্লু টাইগারদের ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপের মতো আন্তর্জাতিক টু‌র্নামেন্ট জয়ে নেতৃত্ব দিয়েছেন, সঙ্গে সাফল্য এনে দিয়েছেন দলকে। তাঁকে ঘিরে সমর্থকদের যে ভালবাসা তার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ছেত্রী তাঁর খেলার কেরিয়ার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে‌ন। তারকা স্ট্রাইকার সারা দেশে একাধিক ক্লাবের হয়ে খেলেছেন সঙ্গে বিদেশের ক্লাবেও নিজের ভাগ্য পরীক্ষা করেছেন। কিন্তু তাঁর ভারতের জার্সিতে যে সাফল্য তা বাকি সব কিছুর থেকে অনেকটাই এগিয়ে।

“যদি কেউ আমাকে একটি বই দিতেন এবং আমাকে আমার স্বপ্নের জীবন নিয়ে আবার লিখতে বলতেন, তবে আমি যেমনটা হয়েছে তেমনটা হয়তো লিখতাম না। আমি অত্যন্ত সততার সঙ্গে এটি বলছি। আমি যা হতে পেরেছি তার জন্য আমি সম্মানিত। আমি ভীষনভাবে ধন্য। আমি যত বছর খেলেছি, যা যা অর্জন করেছি, যাদের সঙ্গে আমি ড্রেসিংরুম ভাগ করেছি, সব অবিশ্বাস্য বিষয়। আমি অনেকের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এর জন্য,” আইএসএল-এর শো “ইন দ্য স্ট্যান্ডস”-এ কথা বলার সময় বলেন তিনি।

“আমি সুনীল ছেত্রী। শুধুমাত্র একজনই আছে এবং আমি এই স্বপ্নে বেঁচে আছি,” তিনি জুড়ে দেন।

“যখনই আমি মেরি কমের সঙ্গে দেখা করি, তিনি জানেন যে একজন ভক্ত তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন। আমি নীরজ চোপড়ার সৱঙ্গে দেখা করেছি। অবশ্যই, তিনি খুব মিষ্টি এবং তাঁর ক্ষেত্রেও একই অনুভূতি হয়। আমি যখন মিস্টার বচ্চনের সঙ্গে দেখা করি, তখন আমার একটু অস্বস্তি ছিল। একটু ইতস্তত করছিলাম কিন্তু তাঁকে বলার শক্তি সঞ্চয় করেছি যে আমি একজন বড় ভক্ত। প্রথমবার যখন আমি (সচিন) তেন্ডুলকরের সঙ্গে দেখা করি, তখন আমি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম। আমরা দু’জনেই একটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলাম। আমার কাছে শব্দের অভাব হয় না তবে আমি তাঁকে বলতে কিছুটা দ্বিধা করছিলাম যে সে আমার এবং পুরো দেশের জন্য কত বড় ব্যাপার, “ছেত্রী বলেন।

তাঁর নিজের কথায়, তিনি ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ রাখেন। দিল্লির বাসিন্দা দুই কিংবদন্তি তাঁদের নিজ নিজ কর্মজীবনে একই সেরার আসনেই বসে আছেন। তাদের কঠোর ডায়েট, ফিটনেসের গুরুত্ব সবই একই রকম। ছেত্রী জানিয়েছেন, চাপ এবং প্রত্যাশার সঙ্গে কীভাবে মানিয়ে নেবে তা নিয়ে তদু’জনের মধ্যে আলোচনা হয়েছে বিশদভাবে।

ছেত্রী বলেন, “আমরা অনেক স্বাভাবিক বিষয় নিয়ে কথা বলি। আমরা অনেক মজা শেয়ার করি। আমরা অনেক জোকস এবং অনেক মজার জিনিস শেয়ার করি। আমি অনেক গভীর এবং অর্থপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আমরা ২৪ ঘণ্টা কথা বলি এমনটা নয়। প্রতিদিনও নয়। এমন কিছু সময় আসে যখন আমরা কয়েক মাস কথা বলি না কিন্তু সবচেয়ে ভাল দিক হল যে ও বোঝে এবং আমিও বুঝি। কিন্তু, আমরা ঠিক যেখান থেকেই আবার শুরু করি যেখানে শেষ করেছিলাম।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *