অলস্পোর্ট ডেস্ক: যেমন মনে করা হয়েছিল, তেমনই হল। মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়ার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে টায়ার টু-র খেলা মাথায় রেখে ভারতীয় ফুটবল ফেডারেশন(এআইএফএফ) সুপার কাপের তারিখ ঘোষণা করল। জানিয়েছে, ২৫ অক্টোবর থেকে ২২ নভেম্বর সুপার কাপের খেলা হবে ধাপে ধাপে। শনিবার কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কার্যকরী কমিটির সদস্যরা ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে সম্মানজনক শর্তে ফেডারেশনের বানিজ্যিক সহযোগী ঠিক করতে ও স্বত্ত্ব দিতে একজন এজেন্ট নিয়োগে সায় দিয়েছেন। ফেডারেশনের রিকোয়েস্ট ফর কোটেশন প্রসেস চালু করতে। এই সিলেক্সন পদ্ধতির জন্য কার্যকরী কমিটি ৩ সদস্যের বিড ইভালুয়েশন কমিটির (বিইসি) অনুমোদন দিয়েছে। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও। বাকি দুই সদস্য এএফসির অডিট ও কমপ্লায়েন্স কমিটির কেশভরণ মুরুগাসু ও এআইএফএফ সভাপতি কল্যান চৌবে।
এছাড়া কার্যকরী কমিটির বৈঠকে ফেডারেশনের মাস্টার রাইটস (এমআরএ) টাস্ক ফোর্স কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা টেন্ডার কমিটি হিসেবে পেশাদার ফার্মের সুপারিশ খতিয়ে দেখবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
