Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় ফুটবলের ওপর ফিফার হুমকি ভরা চিঠিতে নির্বাসনের খাঁড়া ঝুলছে। দ্রুত যদি অচলাবস্থা না কাটে তার কোপ ঘাড়ে পড়বে। সেক্ষেত্রে ভারতীয় ফুটবল স্তব্ধ হয়ে যাবে। এখন যেটা থমকে রয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন ও এফএসডিএল মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে কোনও সমাধানের পথে যেতে না পারায়। এফএসডিএল নিজেদের সব স্বত্ত্ব ছেড়ে দিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনকে নতুন করে গ্লোবাল টেন্ডার ডাকার সুযোগ করে দিয়েছে। কিন্তু এআইএফএফের ডাকা গ্লোবাল টেন্ডারে কারা সাড়া দেবে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। সেটা না হলে, আইএসএল আয়োজন করা ফেডারেশনের পক্ষে করা সম্ভব নয়।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কাছে নিজেদের যৌথ প্রস্তাব পেশ করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন ও এফএসডিএল। একইসঙ্গে ফেডারেশনের আইনজীবি আদালতে ফিফা ও এএফসির হুমকির চিঠির সঙ্গে এর আগে আদালত নিযুক্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের খসড়া সংবিধান, ও পরে সেটা র‌্যাটিফাই করা সংশোধিত সংবিধানের ভিত্তিতে নির্বাচন হওয়া তথ্যগুলি পেশ করে দ্রুত সমস্যা সমাধানের আবেদন করেন। সব শুনে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পিএস নরসিমা ও জয়মাল্য বাগচী জানিয়েছিলেন, সোমবার তাঁরা এব্যাপারে রায় দেবেন।

সোমবার সেই শুনানি হয়। তাতে আশা করা যায়, সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিজেদের রায় দেবেন মঙ্গলবার। তবে সেই রায়দান সংক্ষিপ্ত হবে। চুড়ান্ত রায় দানের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। বিচারপতিরা ফেডারেশনের সংশোধিত নয়া সংবিধানের কাজ দ্রুতই শেষ করবেন।

আর গ্লোবাল টেন্ডার বা বানিজ্যিক বিষয়টির ভার আদালত নিযুক্ত নাগেশ্বর রাওয়ের ওপরই থাকবে, এমনটাই জানা গেছে। তিনি গোটা বিষয়টা তদারকি করবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *