Cart Total Items (0)

Cart

All Sports India

‌অলস্পোর্ট ডেস্ক:‌ খুব ঘটা করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত দিয়ে ফিফা ২০২৬ বিশ্বকাপের ড্র সেরেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। শুধু তাই নয়, ট্রাম্পের হাতে ফিফা শান্তি ট্রফি তুলে দিয়েছিলেন তিনি। আর এখন বিশ্বকাপ যত এগিয়ে আসছে ট্রাম্পের নানা সিদ্ধান্ত ঘিরে অশান্তি বাড়ছে। ইনফান্তিনোর চিন্তা ও রক্তচাপ বাড়ছে। কারণ প্রায় ৭৫টির মতো দেশ বিশ্বকাপে অংশ নেওয়া থেকে ম্যাচ দেখার জন্য আমেরিকার ভিসার আবেদন করেছে। অথচ ইউএস স্টেট ডিপার্টমেন্ট ১৫ দেশের মানুষের যারা ২০২৬ বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতার্জন করেছে, তাতে আমেরিকায় প্রবেশের ট্রাভেল ভিসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এই পদক্ষেপটা নেওয়া হয়েছে সমস্ত ভিসার আবেদন ভালভাবে খতিয়ে দেখার জন্য। আর যাদের ওপর ভিসা না দেওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেটা বলবত হবে ২১ জানুয়ারি থেকে। এতে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপের ম্যাচ দেখার সমস্ত পরিকল্পনা পন্ড হতে বসেছে অনেক দেশের সমর্থকদের। নতুন এই নির্দেশনামায়, প্রতিটি ভিসা আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে দূতাবাস অফিসারদের। কোনও অপরাধমূলক রেকর্ড থাকলে তো আমেরিকায় ঢোকার প্রশ্নই নেই। অনুমতি মিলবেই না। এছাড়াও সাধারন সমর্থকদের ক্ষেত্রে তাদের বয়স, স্বাস্থ্য, ইংরেজি বলা ও বোঝা ক্ষমতা, ও আমেরিকায় ঢোকার পর তাদের কোনওরকম সাহায্য লাগবে কিনা, তা ভাল করে জানার পরই ভিসা দেওয়ার কথা ভাবা হবে। বিশেষ খেয়াল রাখা হবে, যাতে বিশ্বকাপের খেলা দেখার ছুতো করে কেউ আমেরিকায় স্থায়ী ভাবে থেকে যেতে না পারে।

তবে এই ধরনের কড়া পদক্ষেপের কারণে বিশ্বকাপের মজাটাই নষ্ট না হয়। কারণ বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় অংশ হল সমর্থকরাই। তাঁদের রঙিন ও জমকালো উপস্থিতি বিশ্বকাপকে সবদিক থেকে প্রাণবন্ত করে তোলে মাঠের খেলার পাশাপাশি। স্কটল্যান্ডের প্রাথমিক পর্বের ম্যাচ রয়েছে ব্রাজিল, মরক্কো, হাইতির বিরুদ্ধে। ফক্সবারোতে হাইতি ও মরক্কো ছাড়া মিয়ামিতে ব্রাজিলের সঙ্গে তাদের ম্যাচে দর্শকসংখ্যা খুব কম হতে পারে, ভিসা নিয়ে ট্রাম্পের এই কড়া নীতির ওপর। বিশেষ করে যে দেশগুলোর ওপর এর প্রভাব পড়বে, তারা হল আফ্রিকা, মিডল ইস্ট, লাতিন আমেরিকার সমর্থক। এই দলে আছে ব্রাজিল, মরক্কো, হাইতি, আলজেরিয়া, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, মিশর, ঘানা, ইরান, জর্ডন, সেনেগাল, টিউনিশিয়া,উরুগুয়ে, উজবেকিস্তান।

এই ধরনের ভিসার ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় শেষপর্যন্ত কতজন আমেরিকায় বিশ্বকাপের আসরে হাজির হতে পারবেন বলা কঠিন। যদিও বিশ্বকাপের নিজেদের প্রিয় দলের ম্যাচ দেখার জন্য সমর্থকদের আগ্রহ প্রবল। শুধু অংশগ্রহণকারী ৪৮ দলই নয়, তার বাইরে অসংখ্য ফুটবলপাগল মানুষ বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য টিকিট সংগ্রহ করতে উঠেপড়ে লেগেছেন। ট্রাভেল প্ল্যান বানাচ্ছেন। ট্রাভেল এজেন্সিগুলোও এখন এব্যাপারে খুব সক্রিয়। কিন্তু আমেরিকায় প্রবেশের ভিসাই যদি না পাওয়া যায়, তাহলে তো সব মাটি। ক্ষতি তো হবে ফিফার নানা দিক থেকে। এটা ভেবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে ভিসা বজ্র আঁটুনি কিছুটা আলগা করা যায় কিনা, তার চেষ্টা করবেন তিনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *