Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: লিভারপুলের কলোম্বিয়ান তারকা লুইস দিয়াজ-এর বাবা-মাকে ইংল্যান্ডে ক্রিসমাস কাটানোর জন্য উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুদিন আগেই তাঁদের অপহরণ করে আটকে রাখা হয়েছিল। যার ফলে মানসিকভাবে বিধ্বস্ত তাঁরা সঙ্গে রয়েছে একরাশ আতঙ্ক। তাঁদের সেই খারাপ অভিজ্ঞতা থেকে বের করে আনতেই এই ব্যবস্থা। ইএলএন গেরিলা গ্রুপ ১২ দিন ধরে রাখার পর গত সপ্তাহে দিয়াজের বাবাকে মুক্তি দেওয়া হয়। ২৮ অক্টোবর লুইস ম্যানুয়েল দিয়াজকে তাঁর স্ত্রী সিলেনিস মারুলান্ডাসহ আটক করা হয়। কয়েক ঘণ্টা পরে মারুলান্দাকে উদ্ধার করা হয় কিন্তু তাঁর স্বামীকে উদ্ধার করা সম্ভব হয়। তার পর লুইস ম্যানুয়েল দিয়াজের জন্য স্থল ও আকাশপথে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করা হয়।

বাবা, মায়ের অপহরণের খবরে ভেঙে পড়েছিলেন লুইস দিয়াজ। মঙ্গলবার আন্তর্জাতিক দায়িত্ব পালনের জন্য কলোম্বিয়ায় ফিরে আসার পর লুইস দিয়াজ তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে দেখা যায় বাবাকে জরিয়ে ধরে আবেগে ভাসতে তাঁকে। দু’জনেই কান্নায় ভেঙে পড়েন।

লিভারপুল ফরোয়ার্ড এরপর বিশ্বকাপের বাছাইপর্বে জোড়া গোল করে ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলে রুপকথার জয় এনে দেন কলোম্বিয়াকে। ওই পরিমাণ মানসিক চাপের পর এমন পাৱফর্মেন্স তাঁর যোগ্যতাকে আরও কয়েকধাপ উপরে নিয়ে যাবে স্বাভাবিকভাবেই।

লিভারপুলএর তরফে একটি প্রাইভেট ফ্লাইট ভাড়া করে শনিবার ডিয়াজের বাবা-মা এবং পরিবারের সদস্যদের ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। তাঁরা সেখানেই এই উৎসবের মরসুম কাটাবেন। মঙ্গলবার প্যারাগুয়ের কাছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলোম্বিয়ার প্রতিনিধিত্ব করার পর দিয়াজ ইংল্যান্ডে তাঁদের সঙ্গে যোগ দেবেন।

আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে আসার পর ২৫ নভেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে ১১টি ম্যাচ-সহ রেডদের ব্যস্ত খেলার সময়সূচীতে ঢুকে পড়তে হবে দিয়াজকে। তার আগে কিছুটা সময় তিনি কাটাবেন পরিবারের সঙ্গে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *