অলস্পোর্ট ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ-এর ড্র হয়ে গেল। বিশ্ব ফুটবলের তাবড় তাবড় দলকে খেলতে দেখা যায় এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। তবে এবারের প্রতিযোগিতা যেন অনেকটাই ফিকে। বিশ্ব ফুটবলের তিন সেরা নাম এবার নেই এই প্রতিযোগিতার মঞ্চেই। তিনজনই বেছে নিয়েছে এমন দল যারা বিশ্ব ফুটবলে তেমন জায়গায় নেই। তবে তাঁরা সেখানে গিয়ে পুল ফোটাচ্ছেন। তাঁরা হলেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও নেইমার। ২০ বছর পর এই তিন তারকাকে ছাড়াই হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। একসঙ্গে তিনজন চ্যাম্পিয়ন্স লিগে নেই এমনটা গত ২০ বছরে হয়নি। যে কারণে অনেক তারকা থাকলেও বিশ্ব ফুটবলের সেরা তিন তারকাকে ছাড়াই ঢাকে কাঠি পড়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের।
দেখে নিন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কে কোন গ্রুপে—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
