অলস্পোর্ট ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপের সফল আয়োজনের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রশংসা পাওয়া দূরে থাক, প্রচন্ড চাপে পড়লেন নিজের ভাবনা অন্যদের ওপর চাপানোর চেষ্টা করে। বিশ্বকাপে স্টেক বিক্রির পরিকল্পনা জোর ধাক্কা খেয়েছে উয়েফা সহ বিশ্বের অন্যান্য ফিফা অনুমোদিত সংস্থার ঘোর আপত্তিতে। সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন ইনফান্তিনো সকলের চাপে। শুধু তাই নয়, উয়েফা জানিয়েছে, তারা ফিফার বিরুদ্ধে আইনি চিঠি পাঠাচ্ছে। এতে ইনফান্তিনো ফিফা সভাপতি পদে ভবিষ্যতে থাকাটাও অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ ইতিমধ্যেই ওয়েলস ও সুইডেন ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফিফা সভাপতি পদে পরবর্তী নির্বাচনে তারা ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছে। ২১১টি ফিফা অনুমোদিত সংস্থার মধ্যে ১০৬টি ভোট পেতেই হবে ইনফান্তিনোকে শেষবারের জন্য সভাপতি পদে পুনর্নিবাচিত হতে। যেটা নতুন পরিস্থিতিতে খুব কঠিন মনে হচ্ছে।
ইনফান্তিনোর বিশ্বকাপের স্টেক ৪.২ বিলিয়ান ডলারের পরিবর্তে বিক্রির ভাবনা বিতর্ক উসকে দেয়। এর পিছনে সবচেয়ে কারণ হল শুধু যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাখামাখি তাই নয়, ইনফান্তিনো এই গোপন ডিলটা করছিলেন নিউইয়র্কের ইনভেস্টার জোসুয়া কুশনারের সঙ্গে। এই জোসুয়া হলেন ট্রাম্পের জামাইয় জারেড কুশনারের ভাই। এনিয়ে বিস্তর চটেছিল উয়েফা ও অন্যান্য ফিফা অনুমোদিত সংস্থা। তারা এই ডিলের তীব্র বিরোধিতে কে। বাধ্য হয়ে ইনফান্তিনো এই ডিলের পথে হাঁটা পরিত্যাগ করেন।
প্রচারম্যধমে এই গোপন ডিলটা ফাঁস হয়ে যেতে বিতর্কের ঝড় ওঠে। উয়েফা সাফ জানায়, এই ডিল হলে তারা ভবিষ্যত বিশ্বকাপ বয়কট করবে। সঙ্গে ফিফার অন্যান্য খেলাগুলোও। বিপদ বুঝে ইনফান্তিনো ডিল না করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তাতে বিতর্ক থামছে না। উয়েফা জানিয়েছে, তারা আইনি ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
