Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল ৩ অক্টোবর। সেই ফুটবলফেস্টের রেশ মিটতে না মিটতেই কলকাতায় পা রাখবে দু’‌বারের বিশ্বচ্যাম্পিয়ন দল উরুগুয়ে। ৬ অক্টোবর যুবভারতীতে আরও একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতীয় ফুটবলারদের, উরুগুয়ের চিফ কোচ বিশ্বকাপার দিয়েগো ফোরলান পুরো শক্তির দল নিয়ে আসছেন জানানোয়।

অভিজ্ঞ ও নবীন তারকায় ভরা উরুগুয়ে দলে কোচ ফোরলানই একজন বিশেষ আকর্ষণ। আইএসএলে কলকাতার মাটিতে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এটিকের বিরুদ্ধে মুম্বই সিটির জার্সিতে খেলে গিয়েছিলেন ফোরলান। মাঝে কলকাতায় ফুটবলের একটি রিয়েলেটি শোতে অংশ নিতেও ফোরলান এসেছিলেন। আর এবার তিনি আসছেন উরুগুয়ের জাতীয় দলের কোচের ভূমিকায়।

ফোরলানের দলে থাকছেন রিয়েল মাদ্রিদ তারকা মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে, রডড্রিগো বেনটাকুর, লুকাস টোরেইরা, জর্জিয়ান ডি আরাসকায়েটা, ফাকুন্ডো পেলিস্ট্রি, ম্যাক্সিমিলিয়ানো আরুজো, ব্রায়ান রডড্রিগেজ।

রক্ষণভাগের নামী ফুটবলারদের তালিকায় রয়েছেন রোনাল্ড আরুজো, জোস মারিয়া জিমিনেজ, নাহিতান নানদেজ, গিলেরমো ভারেলা, মাথিয়াস অলিভেরা, সেবাস্তিয়ান কাসেরাস, আক্রমণভাগের ফুটবলারদের মধ্যে নামী মুখ ডারউইন নুনেজ, মিগুয়েল মেরিনটিয়েল, রডড্রিগো আগুইরে, ফেডরিকো ভিনাস, মার্টিন সাতরিয়ানো, আলভারো রডড্রিগেজ। গোলকিপারদের তালিকায় থাকছেন সান্তিয়াগো মেলে, ক্রিস্টোফার ফিরমারিন, ইগনাসিও ডি আরুবারেনা।

ফিফা ২০২৬ বিশ্বকাপে উরুগুয়ে দলের শোচনীয় ব্যর্থতার দায় নিয়ে চিফ কোচের পদ থেকে সরে দাঁড়ান মার্সেলো বিয়েলসা। তাঁর জায়গায় জাতীয় সিনিয়র ও অনূর্ধ্ব ২০ উরুগুয়ে দলের দায়িত্ব পেয়েছেন বিশ্বকাপার দিয়োগো ফোরলান। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ী ও ২০১১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দলের সদস্য দিয়েগো ফোরলান দেশের জার্সিতে ১১২ ম্যাচে ৩৬ গোল করেছেন। ফোরলান ম্যাঞ্চেসটার ইউনাইটেড, ভিলারিয়েল, অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলানের হয়ে সুনামের সঙ্গে খেলেছেন ক্লাব পর্যায়ে।

ফোরলানের কাছেও নতুন করে দল গোছানোর চ্যালেঞ্জ ফিফা ২০২৬ বিশ্বকাপে উরুগুয়ের বিপর্যয় কাটিয়ে। তাই ভারতের বিরুদ্ধে ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...