Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো। মন্টেরে, মেক্সিকো সিটি, গুয়াদালজারা মিলিয়ে ১৩টি বিশ্বকাপের ম্যাচ হওয়ার কথা। কিন্তু বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০০ দিনের কিছু বেশি সময় বাকি থাকতে গুয়াদালজারার দাঙ্গার কারণে বিশ্বকাপ ম্যাচ আয়োজন ঘিরে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। বন্দুকবাজদের দাপাদাপি, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, বিমানবন্দর চত্বরে আতঙ্কের পরিবেশের কারণে বিশ্বকাপে অংশগ্রহণকারী ফুটবলার, কর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে।

এই দাঙ্গার পরিবেশ তৈরি হয়েছে মিলিটারি অপারেশনের ফলে। কারটেল লিডার নেমেসিও রুবেন ওসেগুয়েরু কারভেন্টস, যিনি পরিচিত এল মেনচো নামে, তিনি মিলিটারি ফোর্সের হাতে নিহত হওয়ায়। তাঁর মৃত্যুতে প্রতিশোধের রাস্তায় নেমেছে শক্তিশালী গ্রুপ জালিসকো নিউ জেনারেশন কারটেল(‌জেএনজিসি)‌। তাদের সদস্যরা গুয়াদালজারার রাস্তায় বন্দুক ও অন্যান্য অস্ত্র নিয়ে তান্ডব চালাচ্ছে।

রাস্তা অবরোধ করে শহরের নাভিশ্বাস উঠে গেছে শহরের মানুষের। মূল শহর থেকে বিমানবন্দর চত্বরে গুলি গোলা চলায় পর্যটকরাও আতঙ্কিত। তাঁরা সকলে নিরাপদ আশ্রয় খুঁজছেন। শহরের আকাশ ঢেকেছে ধোঁয়া গাড়ি জালানোর ধোঁয়ায়। একটা যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে গুয়াদালজারা রাস্তাঘাট।

স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। জালিসকো গভর্নর পাবলো লেমাস নাভারো শহর জুড়ে রেড অ্যালার্ট জারি করেছেন। শহরের যান চলাচল স্তব্ধ করে দিয়েছেন তিনি। স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। রাস্তায় বড়সড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। শহরের বিভিন্ন প্রান্তে যে ফুটবল ম্যাচ খেলার কথা ছিল, তা স্থগিত রাখা হয়েছে। ফুটবলারদের ক্ষয়ক্ষতি রুখতে।

মেক্সিকো সরকারের পক্ষে সেদেশে যাতায়াতের ক্ষেত্রে জরুরি সতর্কবার্তা জারি করেছে। কানাডার বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, গোটা মেক্সিকো জুড়ে অপরাধমূলক কাজকর্ম ভীষণভাবে বৃদ্ধি হয়েছে। আমেরিকা ও ইংল্যান্ডের তরফে তাদের নাগরিকদের এইমুহূর্তে গুয়াদালজারা ও তার আশেপাশের অঞ্চলে ভ্রমণ না করার জন্য পরামর্শ দিয়েছে।

এইরকম পরিস্থিতিতে গুয়াদালজারা বা অন্যান্য অঞ্চলে শান্তি সম্পূর্ণভাবে না ফিরলে মেক্সিকোর মাটিতে বিশ্বকাপ ম্যাচ আয়োজন ঘিরে অনিশ্চয়তা যেমন কাটবে না, তেমন অন্য দেশের ফুটবলার ও সমর্থকরাও সেখানে ম্যাচ খেলতে স্বস্তিবোধ করবেন না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *