অলস্পোর্ট ডেস্ক: বিশ্বের সবচেয়ে বৃহৎ দুটি জনসংখ্যার দেশ ভারত ও চীনের ফুটবলপ্রেমীরা কি শেষপর্যন্ত ফিফা ২০২৬ বিশ্বকাপের ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন? এই প্রশ্নটা এখন ভারতীয় ফুটবল সমর্থকদের মধ্যে প্রবলভাবে ঘুরপাক খাচ্ছে। এনিয়ে জট তৈরি হয়েছে ভারতের সঙ্গে ফিফার ব্রডকাস্টিং রাইটস নিয়ে। সংবদাসংস্থার দেওয়া খবর, ভারতে রিলায়েন্স-ডিজনির যৌথ উদ্যোগ ২০ মিলিয়ান ডলারের প্রস্তাব রেখেছে ফিফার কাছে ব্রডকাস্টিং রাইটস পেতে, যা ফিফার চাহিদার শর্তের অনেক কম। জানা গেছে ফিফার সঙ্গে সোনি কথা বললেও, ভারতের জন্য ব্রডকাস্টিং রাইটস পাওয়ার ব্যাপারে তাদের আলোচনা বেশিদূর গড়ায়নি।
শুধু ভারতই নয়, চীনের ফুটবলপ্রেমীদের জন্যও এখনও কোনও সুখবর নেই নিজেদের দেশে বসে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখার ব্যাপারে। কারণ ২০২২ কাতার বিশ্বকাপে ডিজিটাল ও সোসাল প্ল্যাটফর্মে ম্যাচ সম্প্রচার সত্ত্বের তুলনায় এবার ২০২৬ বিশ্বকাপে ব্রডকাস্টিং রাইটসের ওপর ৪৯.৮ শতাংশ ফিতে বৃদ্ধি ঘটানোর সিদ্ধান্ত নিয়ে ফিফা। আর তাতেই গোল বেধেছে।
সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে, ফিফা ইতিমধ্যেই বিশ্বের ১৭৫টি দেশের সঙ্গে ব্রডকাস্টিং রাইটস বেচা নিয়ে বৈঠক সেরেছে। ভারত ও চীনের সঙ্গে আলোচনা এখনও জারি আছে ২০২৬ বিশ্বকাপের ব্রডকাস্টিং রাইটস নিয়ে। তবে কীধরনের চুক্তি হতে পারে, কারাই বা সেটা পেতে পারে, তা নিয়ে গোপনীয়তা এইমুহূর্তে বজায় রাখাই শ্রেয় মনে করছে ফিফা। এমনকি মুকেশ আম্বানি গ্রুপের রিলায়েন্স-ডিজনি জয়েন্ট ভেনচারের প্রস্তাব নিয়ে মুখ খুলতে চাননি সংস্থার কর্ণধার। সোনিও এব্যাপারে মুখে কুলুপ এঁটেছে।
দেড়মাসও যেখানে বিশ্বকাপ শুরু হতে বাকি নেই, সেখানে ভারত ও চীনের ব্রডকাস্টিং চুক্তি নিয়ে এই ধোঁয়াশা খুবই অবাক করার। গত দুটি বিশ্বকাপে ২০১৮ ও ২২ য়ে চীনের স্টেট ব্রডকাস্টার সিসিটিভি বিশ্বকাপের ম্যাচের সম্প্রচার স্বত্ত্ব অনেক আগেই কিনে নিয়েছিল চুক্তির শর্ত পূরণ করে। চীন ও ভারতের কাছে ২০২২ কাতার বিশ্বকাপে যৌথভাবে বিশ্বের ডিজিটাল লাইভ স্ট্রিমিংয়ের ২২.৬ শতাংশ স্বত্ত্ব ও শর্তপূরণ করেছিল। সেখানে এখনও এই দুই দেশের সঙ্গে ব্রডকাস্টিং রাইটস নিয়ে চুক্তি না হওয়ায় চাপে আছে ফিফাও।
ফিফা তাদের ১০০ মিলিয়ান ডলারের দাবি থেকে সরে এসে অনেকটা টাকা কমালেও , সেটা ভারতীয় তরফে প্রস্তাব দেওয়া রিয়ালেয়ন্স-ডিজনির দেওয়া ২০ মিলিয়ান ডলারের অনেকটাই বেশি। আর এখানেই আটকে রয়েছে ব্রডকাস্টিং রাইটস স্বত্ত্ব পাওয়ার বিষয়টি। সেটা যতক্ষণ না মিটছে, ততক্ষণ ভারতীয় ফুটবল সমর্থকদের অপেক্ষায় ও আশা থাকতে হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
