ছবি: এশিয়ান বক্সিং
অলস্পোর্ট ডেস্ক: মঙ্গোলিয়ার উলানবাতোরের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে ভারতীয় ৫ জন বক্সার ২০২৬ কমনওয়েলথ গেমস ও আরও ৩ জন ২০২৬ এশিয়ান গেমসে যোগ্যতার্জন করেছেন। ৭ জন বক্সার যেখানে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে সোনা জয়ের লড়াইয়ে জায়গা করে নিয়েছেন, সেখানে আদিত্য পাঠান সরাসরি সোনা জয়ের জন্য বক্সিং রিঙে লড়বেন।
বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার ২০২৫ সালের বাছাই প্রক্রিয়ার নিয়মানুযায়ী আগেই এটা জানানো হয়েছিল এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্টরা সরাসরি কমনওয়েলথ ও এশিয়ান গেমসে অংশ নেওয়ার সুযোগ পাবে। সেই নিয়মানুযায়ী পুরুষ ৬০ কেজি বিভাগে শচীন সিওয়াচ, মহিলা ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার ও মহিলা ৬০ কেজি বিভাগে প্রিয়া ঘঙ্গাস ২০২৬ কমনওয়েলথ ও এশিয়ান গেমসে প্রতিদ্বন্দ্বিতা করার কৃতিত্ব অর্জন করেছেন।
এছাড়া জসমিন লাম্বোরিয়া(মহিলা ৫৭ কেজি), অরুন্ধতী চৌধুরি( মহিলা ৭০ কেজি) কমনওয়েলথ গেমসে লড়বেন পদক জয়ের লক্ষ্যে। এঁরা যে ওয়েট ক্যাটিগরিতে রিংয়ে লড়েন, তা এশিয়ান গেমসে না থাকায়, সেখানে তাঁদের রিংয়ে নামার সুযোগ নেই।
এছাড়াও যাঁরা এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন, তাঁরা হলেন মীনাক্ষি (মহিলা ৪৮ কেজি) ও বিশ্বনাথ সুরেশ ( পুরুষ ৫০ কেজি)। সবচেয়ে হতাশাজনক ফল অলিম্পিয়ান নিখাত জারিনের। তিনি মহিলাদের ৫১ কেজি বিভাগে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন ইউ উর কাছে হেরে যান। যদি ফাইনালে উঠতে পারেন, জারিনের এশিয়ান ও কমনওয়েলথ গেমসে অংশগহন পাকা হয়ে যেত। এখন জারিনকে জাতীয় শিবিরে থেকে যোগ্যতার্জনকারী মাপকাঠি ছুঁতে হবে এই দুই প্রতিযোগিতার অংশ নেওয়া সুযোগ পেতে গেলে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
