Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বিখ্যাত ভারতীয় গায়িকা আশা ভোঁসলের শেয়ার করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু তথ্যগত দিক থেকে ভিডিওটি সম্পূর্ণ ভুল। গায়িকা তাঁর নিজস্ব টুইটার থেকে অ্যাথলিট জ্যোতি ইয়ারাজিকে এশিয়ান গেমস ২০২৩-এ স্বর্ণপদক জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন। কিন্তু এই অ্যাথলিট আসলে হ্যাংঝৌ গেমসে সোনা জেতেননি। ইয়ারাজি ১৩ জুলাই, ২০২৩-এ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে ছিলেন।

এশিয়ান গেমস ২০২৩-এ এখনও ইয়ারাজির কোনও ইভেন্ট শুরুই হয়নি। ১ অক্টোবর এই প্রতিযোগী মহিলাদের ১০০ মিটার হার্ডলস ইভেন্টে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

এটি প্রথমবার নয় যে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট ভক্তদের বিভ্রান্ত করেছে। এর আগেও অন্যতম ভারতীয় স্প্রিন্টার হিমা দাসের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল তিনি কমনওয়েলথ গেমস ২০২২-এ স্বর্ণপদক জিতেছেন৷ কিন্তু পরে তাঁর অনুরাগীরা জানতে পেরেছিলেন যে ভিডিওটি ২০১৮-র বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের৷

“এশিয়ান গেমসে ১০০ মিটার হার্ডলসে সোনা জেতার জন্য অন্ধ্রপ্রদেশের ইয়ারাজিকে আন্তরিক অভিনন্দন,” ভোঁসলে তাঁর টুইটারে পোস্ট করেছেন৷ মজার বিষয় গৌতম গম্ভীরও একই রকম একটি পোস্ট করেছেন।
আশা ভোঁসলে জ্যোতির যে ভিডিওটি পোস্ট করেছেন সেটি ছিল ২০২৩-এর জুলাই মাসে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের।

২০২৩-র এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স থেকে ভারতের বড় পদকের আশা রয়েছে। বিশেষ করে নীরজ চোপড়ার কাছ থেকে, যিনি জ্যাভলিন থ্রোতে অলিম্পিক চ্যাম্পিয়ন।

অ্যাথলেটিক্সের জন্য ভারতের এশিয়ান গেমস ২০২৩ স্কোয়াড

পুরুষ: নীরজ চোপড়া, কিশোর জেনা, তাজিন্দর তোর, সাহেব সিং, সন্দীপ কুমার, বিকাশ সিং, শ্রীশঙ্কর, জেসউইন অলড্রিন, প্রবীণ চিত্রভেল, আবদুল্লাহ আবুবকর, অজয় সরোজ, জিনসন জনসন, কৃষাণ কুমার, মো আফসাল, সন্তোষ কুমার, ইয়াশাস পি, কার্তিক কুমার, গুলভীর সিং, অবিনাশ সাবলে, সর্বেশ কুশারে, জেসি সন্দেশ, তেজস্বিন শঙ্কর, রাম বাবু, মান সিং, বিএ বোপাইয়া, নিহাল উইলিয়াম, রাহুল বেবি, মোঃ আনাস, মোঃ আজমল, অরোকিয়া রাজীব, আমোজ জ্যাকব, মিজো কুরিয়ান, রাজেশ রমেশ, আরুল আর, অম্লান বোরগোহাইন।

মহিলা: শৈলী সিং, অ্যান্সি সোজন, অঙ্কিতা, পারুল চৌধুরী, আন্নু রানী, কিরণ বালিয়ান, মনপ্রীত কৌর, প্রিয়াঙ্কা, মঞ্জু রানী, বিথ্যা রামরাজ, সিনচল রবি, স্বপ্না বর্মণ, নন্দিনী আগাসারা, হারমিলন বেইনস, চন্দা, দীক্ষা, তানিয়া কুমারী, রচনা কুমারী, রুবিনা যাদব, পূজা, জ্যোতি ইয়ারাজি, পবিত্র পঞ্চম, শিনা এন, নিথ্যা রামরাজ, সোনিয়া বৈশ্য, ফ্লোরেন্স বার্লা, সুভা পঞ্চম, ঐশ্বরিয়া মিশ্র, হিমাংশি মালিক, জিস্না ম্যাথুস, সীমা পুনিয়া, প্রীতি লাম্বা, প্রাচি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *