Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার এশিয়ান গেমস ২০২৩-এর টেনিস কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন অঙ্কিতা রায়না। কিন্তু পুরুষ একক প্রতিযোগিতায় সফর শেষ হয়ে গেল রামকুমার রামানাথান এবং রুতুজা ভোশলের। ভারতের শীর্ষ একক খেলোয়াড় রায়না মহিলাদের একক ইভেন্টের তৃতীয় রাউন্ডে হংকংয়ের আদিত্য পি করুণারত্নেকে ৬-১, ৬-২ ব্যবধানে হারিয়ে দেন। বিশ্ব রাঙ্কিং-এ ১৯৮-তে থাকা এই ভারতীয় প্লেয়ার ৩৪ মিনিটে খেলা শেষ করেন এবং প্রতিপক্ষে ৩৫৪তম বিশ্ব রাঙ্কিং-এ থাকা আদিত্যকে সহজেই হারিয়ে দেন।

সেমিফাইনালে পৌঁছতে রায়না এবার মুখোমুখি হবেন ২১৩ বিশ্ব র‍্যাঙ্কি-এ থাকা জাপানের হারুকা কাজির।

বিশ্ব রাঙ্কিং-এ ৩৩৬-তম প্লেয়ার রুতুজা ভোশলে ফিলিপিন্সের আলেকজান্দার ইলার কাছে ৬-৭(৫), ২-৬ হেরে যান। মোট এক ঘণ্টা ৫১ মিনিট চলে এই ম্যাচ।

পুরুষদের এককে ৭৮তম র‍্যাঙ্কিং-এ থাকা উসুকে বাতানুকির কাছে হেরে যান রামকুমার রামনাথান। এটা ভারতের সামনে খুবই কঠিন প্রতিপক্ষ ছিল। দু’ঘন্টা ৪০ মিনিটের কঠিন লড়াইয়ের শেষে জাপানিস প্রতিপক্ষের কাছে ৭-৫,৬-৭(৩),৭-৫-এ হেরে যান রামকুমার।

পুরুষদের একক প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও রামকুমার এবং ভোশলের সামনে এখনও ডবলস প্রতিযোগিতা বাকি আছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *