Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের রোহন বোপন্না-রুতুজা ভোঁসলে জুটির হাত ধরে মিক্সড ডবলস টেনিস ইভেন্টে এল ১৯তম এশিয়ান গেমসে ভারতের ১০তম সোনা। এদিন এই জুটি চিনের তাইপেই সুং-হাও হুয়াং এবং লিয়াং এন-সুও জুটিকে ২-৬, ৬-৩ (১০-৪) -এ হারিয়ে দেন ফাইনাল রাউন্ডে। এটা এশিয়ান গেমসের ইতিহাসে টেনিসের ১০তম সোনা।

এর আগে পুরুষদের ডবলসে রুপো জিতেছিলেন রোহন বোপন্না। এবার মিক্সড ডবলসে দেশের হয়ে সোনা এনে দিলেন তিনি। এদিনের ম্যাচে প্রথম থেকেই রুতুজা নিজের দাপট দেখান। সঙ্গে অভিজ্ঞ রোহন কিছুটা ধরে খেলেন। দু’জনের লক্ষ্যই ছিল সোনা জেতা। সেই লক্ষ্য পূর্ণ হয় শনিবার। দ্বিতীয় বাছাই ভারতীয় মিক্স ডবলস জুটি ২-৬, ৬-৩, ১০-৪-এ হারিয়ে দেন চিনের তাইপেই জুটি সুং-হাও হুয়াং এবং লিয়াং এন-সুও-কে। এই জয় দিয়ে এশিয়ান গেমস ২০২৩-এ ভারত টেনিসে অন্তত একটা সোনা পেল। এর আগে পুরুষদের ডবলসে রুপো পেয়েছে দেশ। এদিন না জিততে পারলে সোনা ছাড়াই দেশে ফিরতে হত ভারতীয় টেনিস খেলোয়াড়দের।

ভারতীয় টেনিসে এই প্রথম এশিয়ান গেমসে মাত্র দুটো পদক জিতল ভারত। ২০০২ এশিয়ান গেমসে বুসানে টেনিসে চারটি পদক জিতেছিল ভারত। এরপর ২০০৬-এ দোহাতে চারটি পদক, ২০১০-এ গ্যাংঝৌতে পাঁচটি, ২০১৪ ইঞ্চিয়নে পাঁচটি এবং ২০১৮ জাকার্তায় মোট তিনটি পদক জিতেছিল ভারত।

এশিয়ান গেমস ২০২৩-এ শুক্রবার পুরুষদের ডবলসে ভারতের সাকেথ মাইনেনি এবং রামকুমার রামানাথান জুটি রুপো পেয়েছিল। যা ছিল এবারের টুর্নামেন্টে টেনিসে ভারতের প্রথম পদক। এবারে দেশের হয়ে কোনও একক খেলোয়াড় পদক জিততে পারেননি। সুমিত নাগাল এবং অঙ্কিতা রায়না অনেক আগেই পদকের দৌঁড় থেকে বাদ চলে যান। অন্যদিকে পুরুষদের ডবলসে অভিজ্ঞ বোপন্না-ইউকি ভামব্রি জুটির শুরুর দিকেই খেলা থেকে ছিটকে যাওয়াটা খুবই হতাশাজনক ছিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *