অলস্পোর্ট ডেস্ক: শনিবার এশিয়ান গেমস ২০২৩-এ শুটিং-এ ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম এভেন্টে রুপো জিতল ভারত। এবারের মরসুমে শুটিং-এ এই নিয়ে সর্বাধিক পদক জিতে নিল ভারত। ভারতের সরবজ্যোত সিং এবং দিভ্যা টিএস জুটি ফাইনালে হেরে যায় চিনের কাছে। এদিন চিনের শুটার ঝাং বোয়েন এবং জিয়াং রানস্কিন ১৬-১৪ পয়েন্টে এগিয়ে যায় ভারতের থেকে। ফাইনালে জিতে সোনা জেতেন তাঁরা। ভারতকে সন্তুষ্ট থাকতে হল রুপো নিয়ে। এই নিয়ে ভারতীয়রা মোট ১৯টি পদক জিতল শুটিং-এ। যার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ।
সরবজ্যোতের ২৯১ এবং দিব্যার ২৮৬ পড়ে নিয়ে ভারতের মোট পয়েন্ট হয় ৫৭৭।
কোয়ালিফিকেশন রাউন্ডে তাঁরা চিনের থেকে এগিয়ে ছিলেন। চিনের মোট পয়েন্ট ছিল ৫৭৬।
কিন্তু সোনা জেতার লড়াইতে ভারতীয় জুটিকে পিছনে ফেলে এগিয়ে যায় চিনা জুটি। সোনা নিয়ে আসেন নিজেদের দখলে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
