Cart Total Items (0)

Cart

All Sports India
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩ হ্যাংঝৌতে এখনও পর্যন্ত মোট ২২টি পদক জিতেছে ভারত। যার মধ্যে পাঁচটি সোনা, সাতটি রুপো এবং দশটি ব্রোঞ্জ।

বুধবার এশিয়ান গেমস ২০২৩-এ শুটিং-এ একাধিক পদক জিতেছে ভারত। শুটিং-এর ৫০ মিটার রাইফেলে ভারতীয় দল রুপো জিতেছে। এছাড়াও ৫০ মিটার রাইফেলে ব্যাক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতেছেন সিফ্ট কৌর সামরা এবং আশি চৌকসে। সোনা জেতার পাশাপাশি বিশ্ব, এশিয়া এবং এশিয়ান গেমসের সমস্ত রেকর্ডে নিজের নাম লিখে ফেলেন সিফ্ট। এছাড়াও ২৫ মিটার রাইফেলে সোনা জিতেছে ভারতীয় দল। এদিন ২৫মিটার রাইফেলে রুপো জেতেন এশা সিং।

২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে মোট ন’টি পদক জিতেছিল ভারত। যা ছিল তাঁদের সর্বোচ্চ পদক জয়। এবার সেই সংখ্যা ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে ভারত।

এদিন শুটিং-এর পাশাপাশি সেলিং-এও দেশের হয়ে ব্রোঞ্জ জেতেন বিষ্ণু সার্ভানান।

এশিয়ান গেমস ২০২৩: ভারতীয় পদক বিজেতা

১। শুটিং (আশি চৌকসি, মেহুলী ঘোষ, রামিতা জিন্দাল): মহিলা ১০ মিটার এয়ার রাইফেল দল, রুপো।
২। রোয়িং (অর্জুন লাল জাট এবং অরভিন্দ সিং): পুরুষ লাইটওয়েট ডবলস স্কাল, রুপো।
৩। রোয়িং (বাবু লাল যাদব এবং লেখ রাম): পুরুষ জুটি, ব্রোঞ্জ।
। রোয়িং (নীরজ, নরেশ কালওয়ানিয়া, নীতেশ কুমার, চরণজিৎ সিং, জাসবিন্দর সিং, ভীম সিং, পুনিত কুমার, আশিস, ডিইউ পাণ্ডে): পুরুষ আট, রুপো।
৫। শুটিং (রামিতা জিন্দাল): মহিলা ১০ মিটার এয়ার রাইফেল, ব্রোঞ্জ।
৬। শুটিং (রুদ্রাংশ পাতিল, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, দিব্যাংশ পানওয়ার): পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল টিম), সোনা।
৭। রোয়িং (জসবিন্দর সিং, ভিম সিং, পুনিত কুমার, আশিস): পুরুষ চার, ব্রোঞ্জ।
৮। রোয়িং (পারমিন্দর সিং, সাতনাম সিং, জাকার খান, সুখমিত সিং): পুরুষ চার, ব্রোঞ্জ।
৯। শুটিং (ঐশ্বর্য প্রতাপ সিং তোমার): পুরুষ ১০ মিটার রাইফেল, ব্রোঞ্জ।
১০। শুটিং (বিজয়বীর সিধু,আদর্শ সিং, অনিশ ভানবালা): পুরুষ ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তল দল, ব্রোঞ্জ।
১১। ক্রিকেট (ভারতীয় ক্রিকেট দল): ভারতীয় মহিলা ক্রিকেট দল, সোনা।
১২। সেলিং (নেহা ঠাকুর): মেয়েদের ডিঙ্গি- আইএলসি৪, রুপো।
১৩। সেলিং (ইবাদ আলি): পুরুষদের উইন্ডসার্ফার-আরএস:এক্স, ব্রোঞ্জ।
১৪। ইকুয়েস্ট্রিয়ান (সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদ্দা এবং অনুশ আগরওয়াল): ইকুয়েস্ট্রিয়ান দলগত বিভাগ, সোনা।
১৫। শুটিং (আশি চৌকসে, মানিনি কউশিক,সিফ্ট কৌর সামরা): মহিলা ৫০ মিটার রাইফেল পজিশন্স দল, রুপো।
১৬। শুটিং (এশা সিং, রিদিম সাংবান,মানু ভাকের): মহিলা ২৫ মিটার পিস্তল দল, সোনা।
১৭। শুটিং (সিফ্ট কৌর সামরা): মহিলা ৫০ মিটার রাইফেল ৩ পজিশন্স, সোনা।
১৮। শুটিং (আশি চৌকসে): মহিলা ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন্স, ব্রোঞ্জ।
১৯। শুটিং (অংগাদ বীর সিং,গুরজাউত সিং খাংগুরা,অনন্ত জিত সিং নারুকা): পুরুষ স্কিট দল, ব্রোঞ্জ।
২০। সেলিং (বিষ্ণু সার্ভানান): পুরুষ ডিঙ্গি আইসিএলএ৭, ব্রোঞ্জ।
২১। শুটিং (এশা সিং): মহিলা ২৫ মিটার পিস্তল,রুপো।
২২। শুটিং (অনন্তজিৎ সিং নারুকা): পুরুষ স্কিট, রুপো।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *