অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩ হ্যাংঝৌতে এখনও পর্যন্ত মোট ২৫টি পদক জিতেছে ভারত। যার মধ্যে ছ’টি সোনা, আটটি রুপো এবং ১১ টি ব্রোঞ্জ।
বৃহস্পতিবার ভারতের মোট পদক তালিকায় আরও তিনটি পদক যোগ হল। যার মধ্যে রয়েছে একটি সোনা। বাকি দু’টির মধ্যে একটি রুপো এবং একটি ব্রোঞ্জ। এদিন শুটিং-এ পুরুষ ১০ মিটার এয়ার পিস্তল দল সোনা যেতে। উশুতে ৬০ কেজি সান্ডাতে রুপো জেতেন মণিপুরের বাসিন্দা নাওরেম রোশিবিনা দেবী। এছাড়াও এদিন ইকুয়েস্ট্রিয়ান ব্যাক্তিগত বিভাগে ব্রোঞ্জ জেতেন অনুশ আগরওয়ালা।
এশিয়ান গেমস ২০২৩: ভারতীয় পদক বিজেতা
১। শুটিং (আশি চৌকসি, মেহুলী ঘোষ, রামিতা জিন্দাল): মহিলা ১০ মিটার এয়ার রাইফেল দল, রুপো।
২। রোয়িং (অর্জুন লাল জাট এবং অরভিন্দ সিং): পুরুষ লাইটওয়েট ডবলস স্কাল, রুপো।
৩। রোয়িং (বাবু লাল যাদব এবং লেখ রাম): পুরুষ জুটি, ব্রোঞ্জ।
৪। রোয়িং (নীরজ, নরেশ কালওয়ানিয়া, নীতেশ কুমার, চরণজিৎ সিং, জাসবিন্দর সিং, ভীম সিং, পুনিত কুমার, আশিস, ডিইউ পাণ্ডে): পুরুষ আট, রুপো।
৫। শুটিং (রামিতা জিন্দাল): মহিলা ১০ মিটার এয়ার রাইফেল, ব্রোঞ্জ।
৬। শুটিং (রুদ্রাংশ পাতিল, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, দিব্যাংশ পানওয়ার): পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল টিম), সোনা।
৭। রোয়িং (জসবিন্দর সিং, ভিম সিং, পুনিত কুমার, আশিস): পুরুষ চার, ব্রোঞ্জ।
৮। রোয়িং (পারমিন্দর সিং, সাতনাম সিং, জাকার খান, সুখমিত সিং): পুরুষ চার, ব্রোঞ্জ।
৯। শুটিং (ঐশ্বর্য প্রতাপ সিং তোমার): পুরুষ ১০ মিটার রাইফেল, ব্রোঞ্জ।
১০। শুটিং (বিজয়বীর সিধু,আদর্শ সিং, অনিশ ভানবালা): পুরুষ ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল দল, ব্রোঞ্জ।
১১। ক্রিকেট (ভারতীয় ক্রিকেট দল): ভারতীয় মহিলা ক্রিকেট দল, সোনা।
১২। সেলিং (নেহা ঠাকুর): মেয়েদের ডিঙ্গি- আইএলসি৪, রুপো।
১৩। সেলিং (ইবাদ আলি): পুরুষদের উইন্ডসার্ফার-আরএস:এক্স, ব্রোঞ্জ।
১৪। ইকুয়েস্ট্রিয়ান (সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদ্দা এবং অনুশ আগরওয়াল): ইকুয়েস্ট্রিয়ান দলগত বিভাগ, সোনা।
১৫। শুটিং (আশি চৌকসে, মানিনি কউশিক,সিফ্ট কৌর সামরা): মহিলা ৫০ মিটার রাইফেল পজিশন্স দল, রুপো।
১৬। শুটিং (এশা সিং, রিদিম সাংবান,মানু ভাকের): মহিলা ২৫ মিটার পিস্তল দল, সোনা।
১৭। শুটিং (সিফ্ট কৌর সামরা): মহিলা ৫০ মিটার রাইফেল ৩ পজিশন্স, সোনা।
১৮। শুটিং (আশি চৌকসে): মহিলা ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন্স, ব্রোঞ্জ।
১৯। শুটিং (অংগাদ বীর সিং,গুরজাউত সিং খাংগুরা,অনন্ত জিত সিং নারুকা): পুরুষ স্কিট দল, ব্রোঞ্জ।
২০। সেলিং (বিষ্ণু সার্ভানান): পুরুষ ডিঙ্গি আইসিএলএ৭, ব্রোঞ্জ।
২১। শুটিং (এশা সিং): মহিলা ২৫ মিটার পিস্তল,রুপো।
২২। শুটিং (অনন্তজিৎ সিং নারুকা): পুরুষ স্কিট, রুপো।
২৩। উশু (নাওরেম রোশিবিনা দেবী): মহিলা ৬০ কেজি সান্ডা, রুপো।
২৪। শুটিং (শারাবজোত সিং, অর্জুন সিং ছেমা এবং শিবা নারওয়াল): ১০ মিটার এয়ার পিস্তল দল, সোনা।
২৫। অনুশ আগরওয়ালা (ইকুয়েস্ট্রিয়ান): ব্যাক্তিগত ড্রেসেজ, ব্রোঞ্জ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
