Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩ হ্যাংঝৌতে এখনও পর্যন্ত মোট ২৫টি পদক জিতেছে ভারত। যার মধ্যে আটটি সোনা, ১২টি রুপো এবং ১২টি ব্রোঞ্জ।

এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের ঝুলিতে যোগ হল আরও কিছু পদক। শুক্রবার মোট সাতটি পদক জিতল ভারত। এদিন ভারত দু’টি সোনা, চারটি রূপো এবং একটি ব্রোঞ্জ জিতেছে। এবারে সবথেকে বেশি পদক এসেছে শুটিং-এর হাত ধরে। এদিনও শুটিং-এ মোট পাঁচটি পদক জিতেছে ভারত। এর মধ্যে দু’টি সোনা এবং তিনটি রূপো। এদিন টেনিসেও একটি রূপো জিতেছে ভারত। এছাড়াও এদিন স্কোয়াশে ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ জিতেছে।

শুক্রবার শুটিং-এ মহিলা দশ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছে পালাক গুলিয়া এবং ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতেছে ভারতীয় দল। টেনিসে সাকেথ মাইনেনি এবং রামকুমার রামনাথান জুটি রূপো জিতেছে।

১। শুটিং (আশি চৌকসি, মেহুলী ঘোষ, রামিতা জিন্দাল): মহিলা ১০ মিটার এয়ার রাইফেল দল, রুপো।
২। রোয়িং (অর্জুন লাল জাট এবং অরভিন্দ সিং): পুরুষ লাইটওয়েট ডবলস স্কাল, রুপো।
৩। রোয়িং (বাবু লাল যাদব এবং লেখ রাম): পুরুষ জুটি, ব্রোঞ্জ।
রোয়িং (নীরজ, নরেশ কালওয়ানিয়া, নীতেশ কুমার, চরণজিৎ সিং, জাসবিন্দর সিং, ভীম সিং, পুনিত কুমার, আশিস, ডিইউ পাণ্ডে): পুরুষ আট, রুপো।
৫। শুটিং (রামিতা জিন্দাল): মহিলা ১০ মিটার এয়ার রাইফেল, ব্রোঞ্জ।
৬। শুটিং (রুদ্রাংশ পাতিল, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, দিব্যাংশ পানওয়ার): পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল টিম), সোনা।
৭। রোয়িং (জসবিন্দর সিং, ভিম সিং, পুনিত কুমার, আশিস): পুরুষ চার, ব্রোঞ্জ।
৮। রোয়িং (পারমিন্দর সিং, সাতনাম সিং, জাকার খান, সুখমিত সিং): পুরুষ চার, ব্রোঞ্জ।
৯। শুটিং (ঐশ্বর্য প্রতাপ সিং তোমার): পুরুষ ১০ মিটার রাইফেল, ব্রোঞ্জ।
১০। শুটিং (বিজয়বীর সিধু,আদর্শ সিং, অনিশ ভানবালা): পুরুষ ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তল দল, ব্রোঞ্জ।
১১। ক্রিকেট (ভারতীয় ক্রিকেট দল): ভারতীয় মহিলা ক্রিকেট দল, সোনা।
১২। সেলিং (নেহা ঠাকুর): মেয়েদের ডিঙ্গি- আইএলসি৪, রুপো।
১৩। সেলিং (ইবাদ আলি): পুরুষদের উইন্ডসার্ফার-আরএস:এক্স, ব্রোঞ্জ।
১৪। ইকুয়েস্ট্রিয়ান (সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদ্দা এবং অনুশ আগরওয়াল): ইকুয়েস্ট্রিয়ান দলগত বিভাগ, সোনা।
১৫। শুটিং (আশি চৌকসে, মানিনি কউশিক,সিফ্ট কৌর সামরা): মহিলা ৫০ মিটার রাইফেল পজিশন্স দল, রুপো।
১৬। শুটিং (এশা সিং, রিদিম সাংবান,মানু ভাকের): মহিলা ২৫ মিটার পিস্তল দল, সোনা।
১৭। শুটিং (সিফ্ট কৌর সামরা): মহিলা ৫০ মিটার রাইফেল ৩ পজিশন্স, সোনা।
১৮। শুটিং (আশি চৌকসে): মহিলা ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন্স, ব্রোঞ্জ।
১৯। শুটিং (অংগাদ বীর সিং,গুরজাউত সিং খাংগুরা,অনন্ত জিত সিং নারুকা): পুরুষ স্কিট দল, ব্রোঞ্জ।
২০। সেলিং (বিষ্ণু সার্ভানান): পুরুষ ডিঙ্গি আইসিএলএ৭, ব্রোঞ্জ।
২১। শুটিং (এশা সিং): মহিলা ২৫ মিটার পিস্তল,রুপো।
২২। শুটিং (অনন্তজিৎ সিং নারুকা): পুরুষ স্কিট, রুপো।

২৩। উশু (নাওরেম রোশিবিনা দেবী): মহিলা ৬০ কেজি সান্ডা, রুপো।

২৪। শুটিং (শারাবজোত সিং, অর্জুন সিং ছেমা এবং শিবা নারওয়াল): ১০ মিটার এয়ার পিস্তল দল, সোনা।

২৫। অনুশ আগরওয়ালা (ইকুয়েস্ট্রিয়ান): ব্যাক্তিগত ড্রেসেজ, ব্রোঞ্জ।

২৬। শুটিং (এশা সিং, পালাক গুলিয়া, দিব্যা থাদিগল সুব্বারাজু): মহিলা ১০ মিটার এয়ার পিস্তল দল,রুপো।

২৭। শুটিং (ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, অখিল শেওরান,স্বপ্নিল কুশালে): পুরুষ ৫০ মিটার রাইফেল থ্রি পজিশান দল), সোনা।

২৮। টেনিস (সাকেথ মাইনেনি, রামকুমার রামানাথান): পুরুষ ডবলস, রুপো।

২৯। শুটিং (এশা সিং): মহিলা ১০ মিটার এয়ার পিস্তল, রুপো।

৩০। শুটিং (পালাক গুলিয়া): মহিলা ১০ মিটার এয়ার পিস্তল, সোনা।

৩১। স্কোয়াশ (জোশনা ছিনাপ্পা, আনাহাত সিং,তানভি খান্না): মহিলা দল, ব্রোঞ্জ।

৩২। শুটিং (ঐশ্বর্য প্রতাপ সিং তোমার): পুরুষ ৫০ মিটার রাইফেল থ্রি পজিশান, রুপো।   

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *