Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩ হ্যাংঝৌতে বুধবার ২৫ মিটার মহিলাদের পিস্তল ফাইনালে রুপো জিতলেন ভারতের এশা সিং। মোট ৩৪ পয়েন্ট নিয়ে এদিন রুপো জেতেন তিনি। এই খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে সোনা জেতেন চিনের রুই লিউ। এবং ২৯ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জেতেন দক্ষিণ কোরিয়ার জিন ইয়াং। ভারতীয় অলিম্পিয়ান মানু ভাকের মাত্র ২১ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান পান। জানা যাচ্ছে পিস্তলের সমস্যার কারণেই ফাইনালে আশাজনক পারফর্মেন্স করতে পারেননি মানু ভাকের।

 চলতি এশিয়ান গেমসে শুটিং-এ এটা ভারতের ১১তম পদক। ২০১৮-তে জাকার্তা এশিয়ান গেমসে শুটিং-এ নয়টি পদক জিতেছিল ভারত। যা ছিল এশিয়ান গেমসে শুটিং-এ ভারতের সর্বাধিক পদক।

এর আগে, বুধবার অঙ্গদ বীর সিং, গুরজয়াত সিং এবং আনন্দ জিত সিং-এর পুরুষদের স্কিট দল ৩৫৫ পয়েন্ট নিয়ে শুটিং-এ ব্রোঞ্জ জিতেছে। এই খেলায় ৩৬২ পয়েন্ট পেয়ে সোনা জিতেছে চিন এবং ৩৫৯ পয়েন্ট নিয়ে রুপো পেয়েছে কাতার। এছাড়াও বুধবার ৫০মিটার রাইফেল থ্রিপি ব্যাক্তিগত ফাইনালে দেশের হয়ে সোনা জিতেছেন সিফ্ট কৌর সামরা এবং আশি চৌকসে ব্রোঞ্জ জিতেছেন। যা দেশকে ডবল পডিয়ামে শেষ করতে সাহায্য করেছে।

৪৬৯.৬ পয়েন্ট নিতে সিফ্ট শুধুমাত্র সোনা জেতার জন্যই তালিকার শীর্ষে নেই, এর সঙ্গে তিনি বিশ্ব রেকর্ড, এশিয়ান রেকর্ড এবং এশিয়ান গেমসের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। এতদিন বিশ্ব রেকর্ড গ্রেট ব্রিটেনের দখলে, এশিয়ান রেকর্ড চিনের দখলে এবং এশিয়ান গেমসের রেকর্ড মঙ্গোলিয়ার দখলে ছিল। এদিন একসঙ্গে সব রেকর্ড নিজের দখলে নিয়ে নেন সিফ্ট। এই প্রতিযোগিতায় ৮৬২.৩ পয়েন্ট নিয়ে রুপো জিতেছেন চিনের কিয়ংগিউ ঝাং এবং ব্রোঞ্জ জিতেছেন ভারতের আশি চৌকসে ৪৫১.৯ পয়েন্ট নিয়ে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *