Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: অলিম্পিক ব্রোঞ্জ পদক জয়ী সাইনা নেহওয়াল রবিবার স্বামী পারুপল্লী কাশ্যপের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন। লন্ডন অলিম্পিক ২০১২-তে ব্রোঞ্জ পদকজয়ী সাইনা সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন। “জীবন আমাদের মাঝে মাঝে বিভিন্ন দিকে নিয়ে যায়। অনেক চিন্তাভাবনা এবং বিবেচনার পরে, কাশ্যপ পারুপল্লী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা শান্তি, বৃদ্ধি এবং নিরাময় বেছে নিচ্ছি – নিজেদের এবং একে অপরের জন্য। আমি স্মৃতির জন্য কৃতজ্ঞ এবং এগিয়ে যাওয়ার জন্য সেরা কিছু চাই না। এই সময়ে আমাদের গোপনীয়তা বোঝার এবং সম্মান করার জন্য আপনাদের ধন্যবাদ,” ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন সাইনা।

সাইনা নেহওয়াল এবং পারুপল্লী কাশ্যপ ২০১৮ সালে বিয়ে করেছিলেন।

সাইনা এবং পারুপল্লী দু’জনেই হায়দরাবাদের পুল্লেলা গোপীচাঁদ অ্যাকাডেমি থেকে উঠে আসেন। সাইনা যখন অলিম্পিকে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স এবং ব্রোঞ্জ জিতে শিরোনামে জা গা করে নিয়েছিলেন, পারুপল্লী তখন কমনওয়েলথ গেমস ২০১৪-তে সোনা জিতে নিজের নাম তৈরি করেছিলেন।

তবে পারুপল্লী তাঁর পক্ষ থেকে এখনও বিচ্ছেদের বিষয়ে কিছু ঘোষণা করেননি। বরং সাইনা বিচ্ছেদের কথা সোস্যাল মিডিয়ায় জানানোর কিছুক্ষণ পরই পারুপল্লী কাশ্যপ তাঁর ইনস্টা স্টোরি পোস্ট করেন। সেখানে তাঁকে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে উঠতেই দেখা গিয়েছে। কাশ্যপের ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁকে নেদারল্যান্ডসের হিলভারেনবিকে ১১-১৩ জুলাই অনুষ্ঠিত জাগরণ উৎসব উপভোগ করতে দেখা গিয়েছে। যেখানে কাশ্যপের পোস্ট করা ছবিতে তাঁকে একদল বন্ধুর সঙ্গে দেখা গিয়েছে।

২০২৪-এ সাইনা জানিয়েছিলেন যে তিনি বাতের সমস্যায় ভুগছেন এবং সে কারণে তাঁর ব্যাডমিন্টন ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *