ইউএস ওপেন ২০২৫-এর দুই চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ও আরিয়ানা সাবালেঙ্কা। ছবি—ইউএস ওপেনের এক্স থেকে
অলস্পোর্ট ডেস্ক: রবিবার ইউএস ওপেন ২০২৫-এ পুরুষদের সিঙ্গলস ফাইনালে জানিক সিনারকে হারিয়ে বিশ্ব র্যাঙ্কিংও পুনরুদ্ধার করলেন কালোর্স আলকারাজ। আর ইউএস ওপেন চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে তাঁর পুরস্কার ছিল রাফায়েল নাদালের অভিনন্দন বার্তা। ফ্লাশিং মিডোসে আলকারাজ ইতালীয় তারকাকে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে এই গ্রীষ্মের শুরুতে উইম্বলডনের হারের প্রতিশোধ নিলেন। নিউ ইয়র্কে এটি ছিল তাঁর দ্বিতীয় শিরোপা, ২০২২ সালে এখানেই তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম মুকুট জিতেছিলেন।
আলকারাজের স্বদেশী রাফায়েল নাদাল চারটি মেজর শিরোপা জয়ের ক্ষেত্রে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ডটি তাঁর দখলে রেখেছেন। ২০১০ সালে মাত্র ২৪ বছর বয়সে তিনি তাঁর চারটি ইউএস ওপেন শিরোপার মধ্যে প্রথমটি জিতে এই কৃতিত্ব অর্জন করেন। ২২ বছর বয়সে ইউএস ওপেন জিতে এদিন সেই রেকর্ডের অনেকটাই কাছে পৌঁছে গেলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন জিতে সেই রেকর্ড ভাঙতে চান আলকারাজ। আরও রেকর্ড হল ২০২৫ ইউএস ওপেন ফাইনালে।
এই জয় আলকারাজকে ১৯৬৮ সালে শুরু হওয়া পেশাদার যুগে বিয়র্ন বর্গের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছ’টি মেজর জিততে সাহায্য করল। তিনি হার্ড-কোর্ট মেজরসে সিনারের ২৭ ম্যাচ জয়ের ধারাও ভেঙে দিয়েছেন, যা ইতালীয়দের অসাধারণ মরসুমকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। জয়ের পর, নাদাল সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করেছে,: “অভিনন্দন কার্লোস আলকারাজ! আবারওআইএস ওপেনের চ্যাম্পিয়ন এবং নম্বর ১! এই দুর্দান্ত মরসুমের পিছনে সমস্ত কাজের জন্য অভিনন্দন।”
“আমি জ্যানিক দিয়ে শুরু করতে চাই – পুরো মরসুম জুড়ে তুমি যা করছো তা অবিশ্বাস্য, প্রতিটি টুর্নামেন্টে তুমি যে দুর্দান্ত পর্যায়ে খেলছো… আমি তোমাকে আমার পরিবারের চেয়েও বেশি কিছু মনে করি,” আলকারাজ বলেন, যিনি এখন তাদের হেড-টু-হেড ১০-৫-এ এগিয়ে রয়েছেন।
“একটি কোর্ট শেয়ার করা, লকার রুম শেয়ার করা এবং তোমার সাথে সবকিছু শেয়ার করা দারুন। আমার চারপাশের মানুষদের জন্য আমি সত্যিই গর্বিত। আমার প্রতিটি অর্জন তোমাদের কারণে, তোমাদের জন্যই ধন্যবাদ, এই অর্জন তোমাদের,” নিজের সাপোর্ট স্টাফদের উদ্দেশে বলেন আলকারাজ।
“আমার দল, আমার পরিবার, আমি সত্যিই ভাগ্যবান যে তোমাদের পেয়ে, সত্যি বলতে, তোমরা যে কঠোর পরিশ্রম করো তা আমাকে আরও ভালো করে তোলে – কেবল পেশাদারিত্বের ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত ক্ষেত্রেও। আমি যে প্রতিটি সাফল্য অর্জন করছি তা তোমাদের জন্যই, এবং এটিও কম নয়, এটা তোমাদেরই,” ট্রফি উপস্থাপনায় তিনি আরও যোগ করেন।
এদিকে হেরে গেলেও সিনার তাঁর প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানাতে ভোলেননি, যিনি সাতটি ট্যুর-লেভেল শিরোপা এবং ৬১টি ম্যাচ জয়ের মাধ্যমে মরসুমের নেতৃত্ব দিচ্ছেন।
“তোমরা অসাধারণ কাজ করছো,” সিনার আলকারাজ এবং তাঁর দলকে বলেন। “আমি জানি আজকের এই পারফরম্যান্সের পিছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে, তোমরা আমার চেয়ে ভালো ছিলে। উপভোগ করো। এটা একটা দারুন মুহূর্ত,” বলেন সিনার।
তার আগে শনিবার ইউএস ওপেন ২০২৫ সিঙ্গলস মহিলাদের ফাইনালে বাজিমাত করেছেন সাবালেঙ্কা পর পর দু’বার এই ট্রফি জিতে। এদিন ইউএস ওপেনের ফাইনালে আমান্ডা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৩)-এ হারিয়ে জয় তুলে নেন, যার ফলে তিনি এক দশকেরও বেশি সময় আগে সেরেনা উইলিয়ামসের পর টানা দু’বছর এই টুর্নামেন্ট জয়ী প্রথম মহিলা। এক নম্বর স্থান অধিকারী সাবালেঙ্কা তার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে নেন, সবই হার্ড কোর্টে। যদিও এই যাত্রা মসৃণ ছিল না। তবে শেষ হাসি হাসলেন তিনিই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
