Cart Total Items (0)

Cart

All Sports India
কার্লোস আলকারাজ

অলস্পোর্ট ডেস্ক: সিনসিনাটি ওপেনে বিশ্ব ব্যাডমিন্টন র‍্যাঙ্কিং-এ প্রথম, কার্লোস আলকারাজ তিন সেটের থ্রিলিং গেমে টমি পলকে পরাজিত করে পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এক কঠিন বৃষ্টিমুখোর দিনের শেষে ৭-৬ (৮/৬), ৬-৭ (৭/০), ৬-৩ সেটে আমেরিকান প্লেয়ার পলকে হারিয়ে ম্যাচ জিতে নেন এই স্প্যানিয়ার্ড।

গত সপ্তাহে টরন্টো মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে আমেরিকার টমি পলের বিপক্ষে তিন সেটে হেরে গিয়েছিলেন আলকারাজ। এদিন সিনসিনাটি ওপেনে তারই বদলা নিলেন তিনি।

প্রথম গেমে পল ৪-২-এ এগিয়ে ছিলেন, তবে  টাইব্রেকারে সেই গেম এসে দাঁড়ায় ৮-৬-এ। যেখানে আলকারাজ লিড নেন। দ্বিতীয় গেমটি আরও কঠিন ছিল, উভয় খেলোয়াড়ই ৫-৫-এ তিনটি সার্ভিস গেম হেরে যান।

এরপর থেকে ম্যাচে আলকারেজের দাপট শুরু হয়। তিনি ৪-৩ গেমে লিড নেন এবং পল চাপে পড়ে যান। আর ঠিক এমন সময়েই বৃষ্টির কারণে তিন ঘন্টা দুই মিনিটের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা আটকে যায়।

প্রায় এক ঘন্টা টানা বৃষ্টির পরে, খেলোয়াড়রা যখ‌ন আবার কোর্টে ফিরে আসেন এবং ম্যাচ শুরুর প্রস্তুতি নেওয়া হয়, তখন আবার বৃষ্টির দাপটে ম্যাচ বন্ধ হয়ে যায়।

অবশেষে যখন তারা কোর্টে ফিরে আসেন, আলকারাজ যেখান থেকে ম্যাচ ছেড়ে গিয়েছিলেন, সেখান থেকেই আবার একই গতিতে ম্যাচ ধরেন এবং দু’টি সেটের দুদার্ন্ত গেম খেলে, কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করে ফেলেন।

ম্যাচ শেষে আলকারাজ বলেন, ‘‘আমি এই ম্যাচটি ভীষণভাবে জিততে চেয়েছিলাম গত সপ্তাহে ওঁর বিরুদ্ধে যা ঘটেছিল তারপর। খেলা বারবার শুরু ও থেমে যাওয়া সহজ ছিল না, আমি এই অপেপ্ক্ষাগুলোকে ভালভাবে কাজে লাগিয়েছি। আমি আমার খেলায় খুশি এবং কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পেরে আমার ভাল লাগছে। আমি আমার খেলায় প্রতিদিন উন্নতি করছি।’’

এর আগে বৃহস্পতিবার, আলেকজান্ডার জাভেরেভ বিশ্বের তৃতীয় দানিল মেদভেদেভকে ৬-৪, ৫-৭ ও ৬-৪ সেটে পরাজিত করেন।

স্টেফানোস তিতিপাস, পোল্যান্ডের হুবার্ট হারকাজের কাছে ৬-৩, ৬-৪ সেটে পরাজিত হন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *