কার্লোস আলকারাজ
অলস্পোর্ট ডেস্ক: বিশ্বের এক নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজ এবং ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ইগা সুয়াটেককে ডব্লুটিএ এবং এটিপি সিনসিনাটি মাস্টার্স টুর্নামেন্টের শীর্ষ বাছাই ঘোষণা করা হয়েছে। এই টুর্নামেন্টটি এই বছরের ইউএস ওপেনের শেষ প্রধান হার্ডকোর্ট টিউনআপ ইভেন্ট, বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম শোডাউন যা ২৮ অগস্ট থেকে শুরু হবে। পুরুষ ও মহিলাদের বিশ্ব রক্রম তালিকার শীর্ষ ১৬ জন খেলোয়াড়ের নাম সিনসিনাটিতে শীর্ষ বাছাই হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
আলকারাজ গত মাসে উইম্বলডন জিতে তাঁর দ্বিতীয় গ্র্যান্ডস্লামটি জিতে নিয়েছিলেন। টরন্টোতে এই সপ্তাহের এটিপি হার্ডকোর্ট ইভেন্টে ২০ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডও শীর্ষ বাছাই। পোল্যান্ডের ২২ বছর বয়সী সুয়েটেক এই বছরের শুরুতে তাঁর তৃতীয় ফরাসি ওপেনের মুকুট জিতেছেন এবং রোল্যাঁ গারোর লাল মাটিতে তাঁর পর পর সাফল্যের ধারা তিনি নিউইয়র্কেও ধরে রাখার চেষ্টা করবেন।
সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ, এই বছরের ফরাসি এবং অস্ট্রেলিয়ান ওপেনজেতার পর রেকর্ড ২৩টি পুরুষদের গ্র্যান্ড স্ল্যাম শিরোপার মালিক হয়ে গিয়েছেন ইতিমধ্যেই। সিনসিনাটিতে দ্বিতীয় বাছাই হিসেবে তিনি নামবেন, যেখানে তিনি দু’বারের চ্যাম্পিয়ন এবং পাঁচবার রানার আপ।
২০১৯-এর বিজয়ী ড্যানিল মেদভেদেভ পুরুষদের পক্ষে তৃতীয় বাছাই হিসেবে এই টুর্নামেন্টে খেলতে নামবেন। বর্তমান অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা মেয়েদের দ্বিতীয় বাছাই, তার পরে আমেরিকান জেসিকা পেগুলা, কাজাখস্তানের এলেনা রাইবাকিনা এবং তিউনিসিয়ার ওন্স জাবেউর, গত বছরের ইউএস ওপেন এবং গত দুই উইম্বলডনের রানার্সআপও রয়েছেন এই তালিকায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
