Cart Total Items (0)

Cart

All Sports India
উইম্বলডন ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: বিশ্বের চার নম্বর বাছাই ক্যাসপার রুড বৃহস্পতিবার উইম্বলডন ২০২৩-এর দ্বিতীয় রাউন্ডে ব্রিটিশ ওয়াইল্ডকার্ড লিয়াম ব্রডির কাছে হেরে গেলেন। ফরাসি ওপেনের ফাইনালিস্টের বিরুদ্ধে দুই সেটে পিছিয়ে থাকার সময় ব্রডি তার স্নায়ুকে নিয়ন্ত্রণে রেখেছিলেন, যার ফল পেলেন হাতে নাতে। সেন্টার কোর্টের লড়াইয়ে ৬-৪, ৩-৬, ৪-৬, ৬-৩, ৬-০-তে জিতে নেন লিয়াম। গত দুই বছরে রোল্যা গারো-তে রানার্স আপ হওয়া নরওয়ের রুড গত বছর ইউএস ওপেনের ফাইনালিস্টও ছিলেন।

তিনি অল ইংল্যান্ড ক্লাবে কখনও দ্বিতীয় রাউন্ডের পরে যেতে পারেননি। বিশ্ব ক্রম তালিকায় ১৪২ নম্বরে থাকা ব্রডি চতুর্থ সেটের শেষে তাঁর কব্জিতে ব্যান্ডেজ পরিবর্তনের জন্য মেডিকেল টাইম আউট নিয়েছিলেন। তার পরই ফিরে এসে রুডকে ফাইনাল রাউন্ডে ৬-০-তে উড়িয়ে দেন তিনি।

ব্রডি বলেন, “গত রাতে যখন আমি ঘুমাতে গিয়েছিলাম, আমি ম্যাচ জিতলে আমি কী বলব তা নিয়ে ভাবছিলাম, কিন্তু এখন আমি এখানে আছি আমি কী বলবো জানি না। আমি আজ সকালে আমার মাকে বলেছিলাম, তিনি দেখতে পছন্দ করেন না, কিন্তু আমি বলেছিলাম যে আমি এই সপ্তাহে ইতিমধ্যেই ৮০,০০০ ইউরো (১০২,০০০ ডলার) জিতে গিয়েছি যাতে সে কিছুটা স্বস্তি পেতে পারে।”

তৃতীয় রাউন্ডে কানাডিয়ান ২৬তম বাছাই ডেনিস শাপোভালভের সঙ্গে খেলবেন এই ব্রিটিশ খেলোয়াড়। “ডেনিস যে আগামীর প্রতিভা তা তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনি ক্যাসপারের মতো বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। ও জুনিয়র উইম্বলডন জিতেছে। সে একজন অসাধারণ খেলোয়াড়।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *