Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ চলতি বছরের শেষদিকে ৩ সপ্তাহের মধ্যে এশিয়ান গেমস ও বিশ্বকাপ হকির আসর বসবে। খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ এড়াতে ও এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সে যোগ্যতার্জনের কথা মাথায় রেখে হকি ইন্ডিয়া দুটি টুর্নামেন্টে ভিন্ন দুটি পুরুষ ও মহিলা দল পাঠানোর কথা ভাবছে। এখবর মিলেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সূত্র থেকে।

বেলজিয়াম ও হল্যান্ড মিলিয়ে বিশ্বকাপ হকির খেলা হবে ১৫ থেকে ৩০ আগস্ট। এরপরই অলিম্পিকে যোগ্যতার্জনকারী এশিয়ান গেমসের খেলা রয়েছে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। অর্থাৎ বিশ্বকাপ হকি ও এশিয়ান গেমসের মধ্যে ব্যবধান মাত্র ২০ দিনের। চলতি বছরেই স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত চলবে কমনওয়েলথ গেমস।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, তারা চায় ২০২৮ অলিম্পিক্সে ভারতীয় হকি দলের অংশগ্রহন নিশ্চিত করতে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়া জরুরি। আর তার জন্য ভারতের এক নম্বর হকি দলকে সেখানে খেলতে পাঠানো উচিত। এশিয়ান গেমসের আয়োজক এবার জাপান। টুর্নামেন্টের তারিখ যদিও ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর দেখানো হয়েছে, তবে অনেকগুলি খেলা উদ্বোধনী অনুষ্ঠানের ৯ দিন আগেই শুরু হয়ে যাবে। জানিয়েছে আইচি-‌নাহোয়া এশিয়ান গেমস অরগানাইজেশন কমিটি।

পুরুষ ও মহিলা বিভাগের হকি বিশ্বকাপে অংশ নেবে ১৬টি করে দল। ৪টি করে দল ৪টি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। এক গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। যারা মুখোমুখি হবে ১৯ আগস্ট।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক যাই বলুক, ভারতীয় পুরুষ দলের কোচ ক্রেগ ফুলটন ও মহিল দলের কোচ সোয়ার্দ মারিন দুটি ভিন্ন হকি দল দুটি টুর্নামেন্ট পাঠানোর পক্ষপাতী নন। বরং তাঁদের সাফ কথা, এশিয়ান গেমস ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এক দল পাঠানো উচিত। হকি ইন্ডিয়া সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিংও ভারতের দুই কোচের সঙ্গে একমত। তাঁর প্রতিক্রিয়া, দুটি টুর্নামেন্টেই সেরা দল পাঠানোর পরিকল্পনা রয়েছে। এখনও পর্যন্ত ভারতীয় কোনও দল বাছাই করা হয়নি। আমরা সবদিক বিবেচনা করেই চুড়ান্ত সিদ্ধান্ত নেব দল পাঠানোর ব্যাপারে।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *