Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ক্রিকেট হোক বা হকি ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এই মরসুমে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত একটা ম্যাচেও হারেনি। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটি জিতেছে ও একটি ড্র-য়ে শেষ করেছে। পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত।

ম্যাচ চলাকালিন যেমন টানটান উত্তেজনা ছিল তেমনই ম্যাচের শুরুতে এক সুন্দর পরিবেশ তৈরি করে দেন ভক্তরা। ম্যাচের আগে গোটা গ্যালারি ‘বন্দেমাতরাম’-এর সুরে গমগম করে ওঠে। দর্শকদের এই সমবেত গানে মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়াম এদিন আলাদাই রূপ নিয়েছিল। এই ভিডিও ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়।

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল ভারত। হরমনপ্রীত সিং এই ম্যাচে দুটো গোল করেন এবং জুগরাগ সিংও পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ৩-০ গোলে ভারত এগিয়ে থেকে পাকিস্তানকে চাপের মধ্যে রাখে। ফাইনাল কোয়ার্টারে আকাশদীপ সিং-এর গোলে ৪-০তে জয় তুলে নেন ভারত।

চারটি ম্যাচ জিতে এবং একটি ম্যাচে ড্র করে ভারত ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। গোল পার্থক্যের কারণে টুর্মামেন্ট থেকে ছিটকে গেল পাকিস্তান। সেমিফাইনালে পৌঁছানোর জন্য পাকিস্তানকে ম্যাচটি ড্র করতে হত বা অন্তত এক গোলে হারতে হত।

সেমিফাইনালে ভারত জাপানের বিরুদ্ধে খেলবে শুক্রবার। অন্যদিকে কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে মালয়েশিয়া। শেষ ১১টি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে এটা ভারতের নবম জয়।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *