Cart Total Items (0)

Cart

All Sports India
ভিনেশ ফোগত ও বজরং পুনিয়া

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস-এর জন্য ট্রায়াল না দিয়েই খেলার যোগ্যতা অর্জন  করেছেন কুস্তিগির ভিনেশ ফোগত ও বজরং পুনিয়া। তাঁদের বিশেষভাবে দেওয়া এই ছাড়ের বিরুদ্ধে অন্যান্য কুস্তিগিররা প্রতিবাদ জানিয়েছিলেন। কুস্তিগির অন্তিম পঙ্গল এবং সুজিত কালকাল এর বিরুদ্ধে সঠিক বিচার চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ২২ জুলাই আদালত জানিয়ে দেয় এই বিষয়ে তারা নাক গলাবে না।

আদালত শনিবার পরিষ্কার জানিয়ে দেয়, এশিয়ান গেমসের ট্রায়াল থেকে কুস্তিগির ভিনেশ ফোগত ও বজরং পুনিয়ার অব্যহতিতে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। বিচারক সুব্রমনিয়ম প্রসাদ শুনানিতে বলেন, ‘‘রিট পিটিশন খারিজ করা হল।’’

এই মামলা প্রসঙ্গে কোর্ট প্রথমেই বলে দিয়েছিল যে, আদালত, কে ভাল কুস্তিগির সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবে না। আদালত শুধুমাত্র নির্বাচনের আগে নির্ধারিত নিয়ম পালন হয়েছে কি না তা দেখবে।

এদিন একই সঙ্গে এশিয়ান গেমসের ট্রায়ালপর্ব ছিল। মহিলাদের ৫৩ কেজির ফ্রিস্টাইল বিভাগে ট্রায়ালে জিতলেন অন্তিম পঙ্গল। হরিয়ানার কুস্তিগির মঞ্জুকে হারিয়ে ট্রায়ালে জয়ী হন অন্তিম। তারপরই দিল্লি হাইকোর্টে তাদের আবেদন খারিজ করে দেওয়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে চরম অন্যায় করা হচ্ছে বলে দাবি করেন তিনি। কারণ তাঁর বিভাগেই (৫৩ কেজি) ভিনেশ ফোগতকে অ্যাডহক কমিটি সরাসরি এশিয়ান গেমসে যাওয়ার ছাড়পত্র দিয়েছে। আর সেখানেই তাঁর সঙ্গে চরম অন্যায় করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তিম।

দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন বলে জানিয়েছেন অন্তিম। তিনি বলেন, ‘‘আমি ট্রায়ালে জিতেছি।তারপরেও আমি কেন স্ট্যান্ডবাই হিসেবে থাকব? যারা ট্রায়ালে অংশ নিল না তারা কেন স্ট্যান্ডবাই থাকবে না? আমি অনেক বাউট জিতেই এই জায়গায় পৌঁছেছি। রবি দাহিয়া এবং সাক্ষী মালিক দিদিও রয়েছে যারা অলিম্পিকে পদক পেয়েছেন। তাহলে তাদের ক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে না? আমি জানি না আমাদের সঙ্গেই কেন এমন হচ্ছে। আমিও তো পদক জিতেছি। এমন তো নয় আমি কিছুই জিতিনি। তাহলে আমার সঙ্গে কেন এমন অবিচার হবে?’’

গত মঙ্গলবার ভারতীয় কুস্তি সংস্থার অ্যাডহক কমিটি জানিয়েছিল ভিনেশ ও বজরংকে ট্রায়াল দিতে হবে না। সরাসরি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন তাঁরা। বাকি কুস্তিগিরদের ট্রায়াল দিতে হবে। এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয় বিতর্ক। অন্যান্য কুস্তিগিরদের দাবি ছিল শুধুমাত্র অতীতের পারফরম্যান্সের উপর নির্ভর না করে সবার সমান নির্বাচন প্রক্রিয়া হওয়া উচিত। তাঁরা অভিযোগ জানায়, অ্যাডহক কমিটি পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছে। এরপরই কুস্তিগির অন্তিম পঙ্গল ও সুজিত কালকাল আদালতের দ্বারস্থ হন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...